Author: নিজস্ব প্রতিবেদক

নিউ এনার্জি ভেহিকল (এনইভি) প্রস্তুতকারক বিওয়াইডি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের জনপ্রিয় ইলেকট্রিক এসইউভি অ্যাটো ৩-এর আপগ্রেডেড ভার্সন। শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার তেজগাঁওয়ে ফ্ল্যাগশিপ শোরুমে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে গাড়িটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। এছাড়া বিওয়াইডি বাংলাদেশের সিএমও ইমতিয়াজ নওশের, হেড অব সেলস ফাহমিদ ফেরদৌসসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন ফিচার ও উন্নয়ন আপগ্রেডেড অ্যাটো ৩-তে ব্যবহৃত হয়েছে ব্লেড ব্যাটারি, যা ডিসি ফাস্ট চার্জারের মাধ্যমে মাত্র ৩০ মিনিটে ৩০ থেকে ৮০ শতাংশ চার্জ করা সম্ভব। এতে রয়েছে ই-প্ল্যাটফর্ম ৩.০, ইউরো এনসিএপি’র ৫-স্টার সেফটি রেটিং, ৭টি এয়ারব্যাগ,…

Read More

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের লক্ষ্যে সম্পত্তি বিক্রির জন্য খসড়া পাওয়ার অব অ্যাটর্নি সই করেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল মালেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বকেয়া বেতন পরিশোধ সহজ করতে চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গুরুত্বপূর্ণ নথিতে সই করেছেন। বিক্রির জন্য নির্ধারিত সম্পদের মধ্যে রয়েছে—গুলশান ৭ নম্বর রোডের প্লট-৬, আশুলিয়ার তৈয়বপুর মৌজায় ৫ বিঘা জমি ও সাততলা ভবন (মোট আয়তন ২ লাখ ৬ বর্গফুট), নারায়ণগঞ্জের চর চেঙ্গাকান্দি মৌজায় ১০ বিঘা জমি, প্রায় ৮৬ কোটি টাকার বিভিন্ন শেয়ার এবং রাজউকের একটি প্লট। নাসা গ্রুপ কর্তৃপক্ষ…

Read More

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিনগুলোতে পানামা পোর্টের ভেতরে পণ্য খালাসের কাজ এবং হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান। তিনি জানান, দুর্গাপূজায় ভারতীয় অভ্যন্তরে নানা আনুষ্ঠানিকতা থাকে। তাই দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ৪ অক্টোবর থেকে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে। হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, আট দিন আমদানি-রপ্তানি…

Read More

অংকের জটিল সমীকরণ মিলিয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ের কারণেই টাইগাররা সেরা চারে খেলার সুযোগ পেয়েছে। ভাগ্যজটিলতায় পাওয়া সেই সুযোগের প্রথম ম্যাচেই আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সুপার ফোরের প্রথম ম্যাচ। ক্রিকেটপ্রেমীদের কাছে আলোচিত এই ম্যাচকে বলা হচ্ছে ‘নাগিন ডার্বি’। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত তিন ম্যাচে তারা অপরাজিত, যেখানে বাংলাদেশকেও হারিয়েছে লঙ্কানরা। অন্যদিকে বাংলাদেশ সুপার ফোরে উঠেছে ভাগ্যের সহায়তায়। তাই প্রস্তুতি ও পারফরম্যান্সের দিক থেকে কিছুটা এগিয়ে থাকবে শ্রীলঙ্কা। তবে সাম্প্রতিক বছরগুলোতে লঙ্কানদের বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা উপহার…

Read More

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। নতুন এই নির্দেশনা ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। নিষেধাজ্ঞার আওতায় থাকা নাগরিকরা শ্রমিক, পর্যটক বা ব্যবসায়িক উদ্দেশ্যে আমিরাতে প্রবেশের জন্য ভিসার আবেদন করতে পারবেন না। আমিরাত সরকারের অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলো হলো: আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা। সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ, কাজ বা ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশের জন্য ভিসা একটি অপরিহার্য নথি। তবে এবার কিছু দেশের নাগরিকদের জন্য ভিসা আবেদন সীমিত করা হয়েছে। যারা ইতিমধ্যেই বৈধ ভিসা নিয়ে দেশটিতে বসবাস করছেন, তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না। নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে সরকার…

Read More

গাজায় যুদ্ধবিরতির আহ্বানের মধ্যেই ইসরায়েলের কাছে আরও ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। নতুন এই চালানের মধ্যে নিয়মিত অস্ত্র-গোলাবারুদ ছাড়াও হামলায় ব্যবহারের উপযোগী হেলিকপ্টার ও ট্যাংক রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে ট্রাম্প প্রশাসন এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, প্রস্তাবিত চালানে ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং ৩,২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল বা ট্যাংক রয়েছে। হেলিকপ্টার ও ট্যাংকের মূল্য যথাক্রমে ৩৮০ কোটি ডলার ও ১৯০ কোটি ডলার ধরা হয়েছে। বাকি ৭০ কোটি ডলার ধরা হয়েছে যন্ত্রাংশ ও গোলাবারুদ বাবদ। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে সম্প্রতি পুরো গাজা দখলের অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী। নতুন…

Read More

হৃদরোগ বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ। অনেকেই প্রাথমিক সতর্কতা সংকেতগুলোকে অবহেলা করেন, যা সময়মতো সনাক্ত করা গেলে জীবন বাঁচানো সম্ভব। বুকে অস্বস্তি, শ্বাসকষ্ট, ক্লান্তি বা অস্বাভাবিক ব্যথা—এই লক্ষণগুলোকে উপেক্ষা করা উচিত নয়। প্রধান সতর্কতা সংকেতগুলো: ১. ক্রমাগত কাশি সাদা বা গোলাপি শ্লেষ্মা তৈরি করা দীর্ঘস্থায়ী কাশি হার্ট ফেইলিউরের লক্ষণ হতে পারে, যা হৃদপিণ্ড কার্যকরভাবে রক্ত পাম্প করতে না পারার কারণে ফুসফুসে তরল জমা হয়। ২. বুকে অস্বস্তি চাপ, টানটান বা ভারী অনুভূতি—এটি হৃদরোগের সবচেয়ে সাধারণ লক্ষণ। নারীদের ক্ষেত্রে কখনও কখনও বুকের ব্যথা ছাড়াই হার্ট অ্যাটাক হতে পারে। ৩. বমি বমি ভাব, বদহজম বা পেটে ব্যথা হার্ট অ্যাটাকের সময় কিছু মানুষের…

Read More

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে ভোগান্তি কমাতে নির্বাচন কমিশন (ইসি) ৪৫ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছে। সম্প্রতি ইসির সব পরিচালক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে, যা নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ। ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (পরিচালন) মো. সাইফুল ইসলাম বলেন, আবেদনকারীদের ফরমে উল্লেখিত তথ্যকে আদর্শ হিসেবে ধরে ৪৫ দিনের মধ্যে সংশোধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। চলতি বছরের ক্রাশ প্রোগ্রামের আওতায় ইতোমধ্যেই প্রায় ৯ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করা হয়েছে। তবে এখনও প্রায় ৩ লাখ আবেদন ঝুলে রয়েছে। সবশেষ ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন। এর…

Read More

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথুলী গ্রামে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন উথুলী গ্রামের মাঝের পাড়ার মৃত খোদা বক্স মণ্ডলের দুই ছেলে-আনোয়ার (৫৫) ও হামজা (৪৫)। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদুর মাহমুদ রবিন জানান, দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। একজন হাসপাতালে আনার আগেই মারা যান, আর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, প্রতিবেশীদের সঙ্গে গরু কেনাবেচা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে সকালে একটি মাঠের মধ্যে তারা নিহত হন। পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে এবং অভিযুক্তদের…

Read More

দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসিতে ‘ক্রেডিট অফিসিয়ালস (এসও থেকে ভিপি)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের বিবরণ: পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ২ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই বয়স: সর্বোচ্চ ৪৫ বছর কর্মস্থল: যে কোনো স্থান আগ্রহীরা সরাসরি প্রিমিয়ার ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।

Read More