Author: নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে অন্তর্বর্তী সরকারের গাফিলতির জবাব এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর। ঘোষণা অনুযায়ী আজ বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এছাড়া, জেলা ও উপজেলা পর্যায়ে সারা দেশে সমান্তরাল বিক্ষোভ মিছিলের নির্দেশ দেওয়া হয়েছে। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের বিবৃতিতে বলা হয়েছে, আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, সরকারি আমন্ত্রণে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে অংশগ্রহণকারী জাতীয় নাগরিক পার্টির নেতা আখতার হোসেন ও তাসনিম জারার ওপর আওয়ামী লীগের সমর্থক সন্ত্রাসীরা ন্যক্কারজনক হামলা চালিয়েছে। এ ঘটনা…

Read More

গাজীপুরের টঙ্গী এলাকায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ চারজন ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্ত সহযোগিতা দেবে ফায়ার সার্ভিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকার। এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ ফায়ার কর্মীদের দেখতে গিয়ে এসব কথা বলেন। তিনি বলেন, চারজন দগ্ধ কর্মীর মধ্যে দুজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক। একজনের দগ্ধের পরিমাণ কিছুটা কম। আল্লাহর কাছে দোয়া করি যেন তারা দ্রুত সুস্থ হন। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা…

Read More

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি দ্বিতীয় দিনে প্রবেশ করেছে। পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন পালন করছেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ও বিভিন্ন অফিসে কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় কর্মসূচি শুরু হয়। প্রশাসন ভবনের পশ্চিম পাশে চেয়ার পেতে বসে অবস্থান নেন কর্মকর্তা-কর্মচারীরা। যদিও কিছু অফিস খোলা থাকলেও অধিকাংশ দপ্তরে তালা ঝুলে আছে। ক্যাম্পাসেও শিক্ষার্থীদের সংখ্যা কম। ফিসারিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বলেন, “গত ২০ সেপ্টেম্বর উপ-উপাচার্য ও প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের অনেককে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু বিচার হবে…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্বব্যাপী সংঘাতের দীর্ঘস্থায়ী ছায়া শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নকে মারাত্মক হুমকির মুখে ফেলছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক জাতিসংঘের উচ্চপর্যায়ের এক সাইডলাইন বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ কথা বলেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আজকের পৃথিবী এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জলবায়ু পরিবর্তনের দাবানল পৃথিবীকে জ্বালিয়ে দিচ্ছে, বৈষম্য বাড়ছে, সংঘাত ছড়িয়ে পড়ছে। ন্যায়বিচার ও শান্তির জন্য সংগ্রাম আমাদের মানবিকতারই পরীক্ষা করছে।’ প্রধান উপদেষ্টা বলেন, এই সংকটগুলো আলাদা নয়, পরস্পরের সঙ্গে জড়িত সূতার মতো একে অপরকে টেনে পুরো ব্যবস্থাকেই নাড়িয়ে দিচ্ছে। ‘এটিকে মেরামত করার শক্তি…

Read More

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি কোম্পানির উৎপাদন বন্ধ রয়েছে। শেয়ার বাজারে কারসাজি ও গুজব ঠেকাতে এ কোম্পানিগুলোর তালিকা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তালিকায় দুটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানও রয়েছে। ডিএসই সূত্র জানায়, তালিকায় অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, অ্যারামিট সিমেন্ট, আজিজ পাইপস, বারাকা পাওয়ার, দুলামিয়া কটন, এমারাল্ড অয়েল, ফ্যামিলি টেক্স (বিডি), জিবিবি পাওয়ার, জেনারেশন নেক্সট ফ্যাশনস, খুলনা পাওয়ার কোম্পানি, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজ, মেট্রো স্পিনিং মিলস, মিথুন নিটিং, নিউ লাইন ক্লথিংস, নর্দার্ন জুট, নুরানি ডায়িং, প্রাইম টেক্সটাইল, আরএসআরএম, রেজেন্ট টেক্সটাইল, সুহ্নিদ ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিকস, তুং হাই নিটিং, ইয়াকিন পলিমার, জাহিন স্পিনিং মিলস এবং রাষ্ট্রায়ত্ত…

Read More

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে বাজুসের ঘোষণায় জানানো হয়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়েছে ১ হাজার ৮৮৯ টাকা। এতে ভরি প্রতি দাম দাঁড়ালো ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দামের ঊর্ধ্বগতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম তালিকা (ভরি প্রতি) ২২ ক্যারেট সোনা: ১,৯১,১৯৬ টাকা, ২১ ক্যারেট সোনা: ১,৮২,৪৯৫ টাকা, ১৮ ক্যারেট সোনা: ১,৫৬,৪২৬ টাকা, সনাতন পদ্ধতির সোনা: ১,২৯,৭৯৭ টাকা। অপরদিকে রুপার…

Read More

বিশ্বের শীর্ষস্থানীয় কম্পিউটার ব্র্যান্ড গিগাবাইট তাদের পরবর্তী এআই ভিশন ‘বিয়ন্ড এজ’ উন্মোচন করেছে। কম্পিউটেক্স-এ প্রদর্শিত ‘লিডিং এজ’ সাফল্যের ওপর ভিত্তি করে নতুন এই ভিশনটি গড়ে উঠেছে তিনটি মূল নীতির ওপর— বিয়ন্ড বাউন্ডারিস, বিয়ন্ড দ্য ডিভাইস এবং বিয়ন্ড পারফরম্যান্স। বিয়ন্ড এজের আওতায় রয়েছে এআই-রেডি প্ল্যাটফর্ম, এআই চালিত এক্সটার্নাল জিপিইউ, এআই গেমিং ল্যাপটপ, উন্নত মাদারবোর্ড এবং এমন সব সিস্টেম যা দৈনন্দিন কম্পিউটিং-এ বুদ্ধিমত্তা যোগ করে। বিয়ন্ড বাউন্ডারিস: এআইকে আরও সহজলভ্য করা নতুন এআই টপ ইকোসিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারকে একত্রিত করে ডেভেলপার, গবেষক ও এন্টারপ্রাইজকে স্থানীয়ভাবে ৬৫৮ বিলিয়ন প্যারামিটার পর্যন্ত বড় মডেল তৈরি, ফাইন-টিউন ও রিয়েল-টাইম ইনফারেন্স চালাতে সহায়তা করবে। এআই টপ অ্যাটম…

Read More

আসুস বাংলাদেশে উন্মোচন করেছে নতুন প্রজন্মের আরওজি, টাফ ও প্রথমবারের মতো ভি সিরিজের গেমিং ল্যাপটপ। রবিবার সন্ধ্যায় রাজধানীতে ‘আরওজি আনলিশড’ শীর্ষক এক বিশেষ আয়োজনে এই ল্যাপটপগুলো প্রদর্শন করা হয়। ইভেন্টে উপস্থিত ছিলেন গেমার, প্রযুক্তিপ্রেমী ও কনটেন্ট ক্রিয়েটররা। এবারের ল্যাপটপগুলোতে ব্যবহার করা হয়েছে সর্বশেষ এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ। ইভেন্টে অংশগ্রহণকারীরা সরাসরি ল্যাপটপগুলো ব্যবহার করে দেখার সুযোগ পান। আরওজি সিরিজ আরওজি স্ট্রিক্স স্কার ১৮ (২০২৫) ছিল ইভেন্টের মূল আকর্ষণ। ডেস্কটপ মানের এই ল্যাপটপটিতে রয়েছে আরটিএক্স ৫০৯০ জিপিইউ ও ১৮ ইঞ্চির বিশাল ডিসপ্লে। এর দাম নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৪৯ হাজার ৯৯০ টাকা। এছাড়া আরওজি স্ট্রিক্স সিরিজের অন্যান্য ল্যাপটপের দাম শুরু…

Read More

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। জানা গেছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এ ঘটনা ঘটে। এসময় আখতার হোসেন ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধিদলের সদস্য হিসেবে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। ঘটনার পরপরই উপস্থিত পুলিশ সদস্যরা অভিযুক্ত যুবলীগ নেতা মিজানুর রহমানকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যায়। জানা গেছে, আটক ওই আওয়ামী লীগ কর্মীর নাম মিজানুর রহমান। তার বাড়ি সিলেটে। জ‍্যাকসন হাইটস থেকে নিউইয়র্ক পুলিশ তাকে আটক করে। এ সময় তাকে হাতকড়াও পরানো হয়। এর আগে, প্রধান উপদেষ্টা…

Read More

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীদের এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এই এনসিপি নেতা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগেও এ ধরনের কর্মকাণ্ড করেছে। উপদেষ্টারা যখন এসেছেন, তাদের ওপরও আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। দেশেও আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তু আমরা থাকি। তবে এতে আমরা ভয় পাই না।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ দেশে মানুষের ওপর সন্ত্রাস চালাতে পারে। কিন্তু মানুষ সাহসের সঙ্গে অতীতেও তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। জীবন উৎসর্গ…

Read More