Author: নিজস্ব প্রতিবেদক

এশিয়া কাপে শিরোপা জিতেও ট্রফি তুলল না ভারত। ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারানোর পর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি গ্রহণে অস্বীকৃতি জানায় সূর্যকুমার যাদবের দল। ক্রীড়া ইতিহাসে বিরল এমন ঘটনা দেখে হতভম্ব হয়ে যান আয়োজক সংস্থা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কর্মকর্তারা। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতের রোমাঞ্চকর ফাইনালের পর প্রায় এক ঘণ্টারও বেশি সময় বিলম্বিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শেষ পর্যন্ত ভারতীয় দল ট্রফি না নিয়েই প্রতীকী উদযাপন করে। মূলত এসিসি চেয়ারম্যান পাকিস্তানের রাজনৈতিক নেতা মাহসিন নাকভি হওয়ায় তার কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয়রা। তবে ব্যক্তিগত পুরস্কার কুলদীপ যাদব, অভিষেক শর্মা ও তিলক বার্মা গ্রহণ করলেও…

Read More

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন (৬৫) আর নেই। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার কারাগারে অসুস্থ হয়ে পড়লে সাবেক শিল্পমন্ত্রীকে ঢামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তবে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদীতে হত্যা, আক্রমণ ও ভাঙচুর মামলায় গ্রেফতারের পর থেকে তিনি ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলেন। রাজনৈতিক জীবনে নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রথমবার ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন…

Read More

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি স্ট্যাটাস দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তবে তারা কেউ কারও নাম সরাসরি উল্লেখ না করলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্যে নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনার ঝড়। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন সাকিব আল হাসান। ছবিটিতে দেখা যায়, গণঅভ্যুত্থানের পর পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি আছেন। ছবির ক্যাপশনে সাকিব লেখেন- ‘শুভ জন্মদিন, আপা।’ এর ঘণ্টাখানেক পর রাত ১০টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুকে লেখেন-‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড…

Read More

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি গির্জায় ভয়াবহ বন্দুক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। স্থানীয় সময় রোববার (২৮ সেপ্টেম্বর) মিশিগানের শহরতলি গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে ল্যাটার-ডে সেন্টসের জেসাস ক্রাইস্ট চার্চে এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হন। গির্জার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রার্থনা চলাকালে হঠাৎ গির্জার সামনের দিকে গাড়ি নিয়ে ঢুকে পড়েন এক বন্দুকধারী। এরপর তিনি নির্বিচারে গুলি চালান এবং ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দেন। দ্রুত সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। পুলিশ জানায়, ঘটনাস্থলে দায়িত্বরত সদস্যদের সঙ্গে বন্দুকধারীর গুলি বিনিময় হয়। পরে পুলিশের গুলিতে…

Read More

পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী যে কোন ধরনের পদক্ষেপ গ্রহণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর)। খাগড়াছড়ি ও গুইমারায় রোববার (২৮ সেপ্টেম্বর) ও শনিবারের সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে আইএসপিআরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। রোববার দিবাগত রাতে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে বিবৃতিটি পোস্ট করা হয়। বিবৃতিতে বলা হয়, গত ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চালক মামুন হত্যাকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মূল এবং অঙ্গসংগঠনসমূহ দীঘিনালা ও রাঙামাটিতে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে এবং নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ফলশ্রুতিতে তিন জন নিহতসহ বেশকিছু এলাকাবাসী আহত হয়। গত…

Read More

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, দুই মাস ধরে তিনি উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। কারণ রাজনৈতিক দলগুলো মে মাস থেকে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাওয়ার কথা বলছেন। তবু তিনি এই সরকারের সময়সীমার মধ্যে সাংবাদিকতা সুরক্ষা আইন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সংলাপে এ কথা বলেন মাহফুজ আলম। অনুষ্ঠানটি আয়োজন করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এবং সহযোগিতা করেছে যুক্তরাজ্য সরকার ও দ্য এশিয়া ফাউন্ডেশন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে চাইতে হবে যে এখানে যারা কাজ করছেন, তাদের কাজের ক্ষেত্রে কীভাবে সহযোগিতা করতে পারেন। কোনো বাধা সৃষ্টি না…

Read More

এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো মহাদেশসেরা হলো ভারত। উত্তেজনায় ভরপুর এই লড়াইয়ে রোববার (কাল্পনিক তারিখ) পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ট্রফি জিতে নেয় তারা। প্রথমবারের মতো এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ম্যাচের শুরুটা ছিল পাকিস্তানের পক্ষে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ফারহান ও ফখর জামানের ব্যাটে ভর করে ৮৪ রানের উদ্বোধনী জুটি গড়ে তারা। ফারহান ৩৮ বলে ৫৭ রান করে আউট হন। এরপর সাইম আইয়ুবও দ্রুত ফিরলে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং। মাত্র ২১ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ধস নামে পাকিস্তানি ইনিংসে। কুলদীপ যাদব একাই তুলে নেন তিন উইকেট। শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতেই ১৪৬ রানে অলআউট…

Read More

এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। তবে বহুল প্রতীক্ষিত এ ম্যাচে খেলাধুলার সৌজন্যতা থেকে সরে আসার চিত্রই দেখা গেল দুই অধিনায়কের মধ্যে। রোববার (২৮ সেপ্টেম্বর) ফাইনালে টস জেতার পর বোলিং নেওয়ার সিদ্ধান্ত জানান ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে টস শেষে পাকিস্তানি অধিনায়ক সালমান আগার সঙ্গে স্বাভাবিক রীতি অনুযায়ী হাত মেলাননি তিনি। একইভাবে হাত বাড়াননি পাকিস্তান অধিনায়কও। এর আগে গ্রুপ পর্ব এবং সুপার ফোরের ম্যাচেও একই দৃশ্য দেখা গেছে। ফলে টুর্নামেন্টজুড়ে ভারত ও পাকিস্তান অধিনায়কের হাত না মেলানো নিয়েই আলোচনা চলছে ক্রিকেট মহলে। ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হলেও রাজনৈতিক বৈরিতার ছায়া এবার মাঠে পড়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।…

Read More

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছেন। এছাড়া সেনাবাহিনীর একজন মেজরসহ ১৩ জন সেনা সদস্য আহত হয়েছেন। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং তিনজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ও আহতদের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি দ্রুত তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। মন্ত্রণালয় জনগণকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়ে জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এছাড়া তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে। জুম্ম…

Read More

অংশীজনের মতামত চেয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত খসড়ায় এ তথ্য প্রকাশ করা হয়। খসড়া অধ্যাদেশের ওপর অংশীজনের মতামত আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত আদেশে বলা হয়, ঢাকা মহানগরের সরকারি সাতটি কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের লক্ষ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া পাঠানো হলো। খসড়া অধ্যাদেশ নিয়ে fonthoras@moedu.gov.bd ই-মেইল অথবা সিনিয়র সহকারী সচিব, সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, ১৭ তলা, ভবন নম্বর-০৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর…

Read More