Author: ম্যাংগো টিভি

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপস্থিত থাকলে অনুষ্ঠানটি আরও অর্থবহ হতো বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, অনেক মাস ও সপ্তাহ ধরে আলোচনা করার পর এক বিরাট অনুষ্ঠান হলো, জুলাই সনদের কন্টেন্ট ঠিক হলো। তবে এনসিপি এবং জুলাই অভ্যুত্থানকারীরা অনুষ্ঠানে উপস্থিত থাকলে আমার আরও বেশি ভালো লাগত। তিনি আরও বলেন, যেহেতু ঐকমত্য কমিশন আরও ১৫ দিন সক্রিয় থাকবে, সেহেতু তারা পরেও স্বাক্ষর দিতে পারবেন। সুতরাং সবাই মিলে করতে পারলে ব্যাপারটা আরও ভালো হবে। এদিকে জুলাই সনদে স্বাক্ষর…

Read More

২০২৫ সালের প্রথম আট মাসে দেশি ও বিদেশি উদ্যোক্তাদের কাছ থেকে প্রায় ১.৮৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশের বিভিন্ন বিনিয়োগ উন্নয়ন সংস্থা। প্রায় ৩ হাজার ৫০০ প্রতিষ্ঠান এসব প্রস্তাব জমা দিয়েছে, যা এখন বাস্তব বিনিয়োগে রূপ দিতে কাজ করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। বিডার পাশাপাশি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এও উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ প্রস্তাব জমা পড়েছে। বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি জানিয়েছেন, মোট বিনিয়োগ প্রস্তাবের মধ্যে প্রায় ৬৫ কোটি ডলার বিদেশি প্রতিষ্ঠানগুলোর এবং বাকি অংশ দেশীয়…

Read More

সময় বদলেছে, বদলেছে শিক্ষার ধরনও। এখন আর ক্লাসরুমে সীমাবদ্ধ নয় শেখা। প্রযুক্তি শিক্ষাকে নিয়ে এসেছে সবার হাতের মুঠোয়। অনলাইন প্ল্যাটফর্মগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দিয়েছে নতুন দিগন্ত—যেখানে শেখা হয় নিজের মতো করে, সময় ও স্থান নির্বিশেষে। করোনার পর থেকে অনলাইন শিক্ষার ব্যবহার বেড়েছে বহুগুণ। শিক্ষার্থী থেকে পেশাজীবী—সবাই এখন নিজেদের দক্ষতা বাড়াতে নির্ভর করছে ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর। নিচে থাকছে বাংলাদেশের ও আন্তর্জাতিকভাবে জনপ্রিয় ৭টি অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম, যারা বদলে দিচ্ছে শেখার ধারা— ১০ মিনিট স্কুল ২০১৫ সালে আয়মান সাদিক প্রতিষ্ঠা করেন ১০ মিনিট স্কুল। শুরুটা ছিল ইউটিউবে শিক্ষামূলক ভিডিও দিয়ে, এখন এটি দেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এখানে রয়েছে…

Read More

বিদায়ী সপ্তাহে (১২ থেকে ১৬ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এতে সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন কমেছে ১৭ হাজার ৮৪১ কোটি টাকা। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ২.৪৯ শতাংশ। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ২৮৫ কোটি টাকা। আগের সপ্তাহে এই অঙ্ক ছিল ৭ লাখ ১৭ হাজার ১২৬ কোটি টাকা। সূচকের দিক থেকেও পুরো সপ্তাহজুড়ে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৬৪.৩০ পয়েন্ট বা ৩.১১ শতাংশ, ডিএসই-৩০ কমেছে ৬৫.১২ পয়েন্ট বা ৩.২০ শতাংশ, আর ডিএসইএস সূচক…

Read More

দীর্ঘ আট মাসের সংলাপ ও মতৈক্য প্রক্রিয়ার পর বহুল কাঙ্ক্ষিত ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ অবশেষে স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে এই সনদে স্বাক্ষর করেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রণীত এই সনদের মাধ্যমে জাতীয় ঐক্যের নতুন এক মাইলফলক স্থাপিত হয়েছে বলে আয়োজকরা দাবি করেন। তবে মতপার্থক্যের কারণে পাঁচটি রাজনৈতিক দল সনদে সই করেনি। যেসব দল সই করেছে বিএনপি, জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), নাগরিক ঐক্য, এনডিএম,…

Read More

ঐতিহাসিক জুলাই সনদ ২০২৫-এ স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এতে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় এই স্বাক্ষর অনুষ্ঠান। এর আগে বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। বৈরী আবহাওয়ার কারণে অনুষ্ঠান শুরুতে কিছুটা বিলম্ব হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতাকর্মী এবং বিশিষ্ট নাগরিকরা। তবে জুলাই সনদে স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ জাসদ—এই চার…

Read More

জুলাই সনদ সারা বিশ্বের জন‍্য উদাহরণ হয়ে থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস । আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে ড. ইউনূস জুলাই সনদ স্বাক্ষরের পর এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশন অসম্ভবকে সম্ভব করেছে। তাদের এই কাজ সারা বিশ্বের কাছে একটি উদাহরণ হয়ে থাকবে। প্রধান উপদেষ্টা বলেন, জাতি আজ এক নবজন্মের সন্ধিক্ষণে। এই ঐতিহাসিক পরিবর্তন সম্ভব হয়েছে গণঅভ্যুত্থানের কারণে, বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে। তিনি স্বাক্ষর অনুষ্ঠানটিকে সেই অভ্যুত্থানের “দ্বিতীয় অংশ” হিসেবে আখ্যায়িত করেন। প্রধান উপদেষ্টা বলেন , তাদের আত্মত্যাগের ফলেই আজকের এই দিনটি সম্ভব হয়েছে এবং সারা জাতি তাদের কাছে চিরকৃতজ্ঞ…

Read More

রাজধানীর বাজারে আবারও বেড়েছে সবজি ও মাছের দাম। শীতকালীন সবজি বাজারে উঠলেও মিলছে না স্বস্তি। ক্রেতারা বলছেন, প্রতিদিনই লাগামহীনভাবে বাড়ছে দাম। অন্যদিকে, মুরগি আগের দামে বিক্রি হলেও ডিমের দাম আবারও বেড়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, টমেটো ১২০, গাজর ১৬০, শিম ২২০, করলা ১০০, চিচিঙ্গা ৪০-৫০, ঢ্যাঁড়শ ৭০, পেঁপে ৪০, পটোল ৭০, মুলা ৬০, পেঁয়াজ ৮০, বেগুন ৮০-১২০ ও আলু ২৫ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচও বেড়ে কেজিপ্রতি ২০০ টাকায় পৌঁছেছে। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টিতে সরবরাহ কমে যাওয়ায় পাইকারিতে দাম বেড়েছে। খুচরায় তাই প্রতি কেজিতে ১০-২০ টাকা বেশি দাম পড়ছে। মাছের বাজারেও বেড়েছে চাপ। নিষেধাজ্ঞার…

Read More

রাজধানীর মানিক মিয়া এভিনিউ শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে রণক্ষেত্রে পরিণত হয়েছে। ‘জুলাই যোদ্ধা’ ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানের সময় বেলা সোয়া একটার পর সংঘর্ষ শুরু হয়। বেলা পৌনে দুইটার দিকে ঘটনাস্থলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। সরেজমিনে দেখা গেছে, সংসদ ভবনের সামনের রাস্তায় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে এবং ‘জুলাই যোদ্ধারা’ অন্তত কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করেন। রাস্তায় একাধিক স্থানে আগুন জ্বলতে দেখা গেছে। পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেলে আহত হয়েছেন অনেকে; তাদের মধ্যে কয়েকজনকে রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মানিক মিয়া এভিনিউ ও আশপাশের এলাকায়…

Read More

আগামী বছরের ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে দর্শকদের আগ্রহ আকাশছোঁয়া। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, প্রথম ধাপে বিক্রি হয়েছে ১০ লাখেরও বেশি টিকিট। অক্টোবরের শুরুতে টিকিট বিক্রি শুরু হওয়ার পর এটি ছিল ফিফার প্রথম আনুষ্ঠানিক আপডেট। সবচেয়ে বেশি টিকিট কিনেছেন আয়োজক তিন দেশের দর্শক-যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ফিফা জানায়, এ পর্যন্ত ২১২টি দেশ ও অঞ্চলের সমর্থক টিকিট ক্রয় করেছেন, যদিও এখন পর্যন্ত ৪৮ দলের মধ্যে মাত্র ২৮টি দল নিশ্চিত হয়েছে। টিকিট ক্রয়ে শীর্ষ দশে পরের স্থানগুলোতে রয়েছে ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স। ২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। ফিফা এখনও নির্দিষ্ট…

Read More