Author: ম্যাংগো টিভি

হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আজ শনিবার (১৮ অক্টোবর) হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপশাখাগুলো খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আগত আমানতকারীরা যতক্ষণ পর্যন্ত ব্যাংকে উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে অর্থ গ্রহণের কার্যক্রম চালু রাখতে হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে ২০২৬ সালের হজ নিবন্ধনের অর্থ গ্রহণে সুবিধা দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে…

Read More

স্বাস্থ্যের উন্নতি হওয়ায় হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় ফিরে আসেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকদের পরামর্শে তাকে বাসায় নেওয়া হয়েছে।’ গুলশানে ফেরার সময় পুলিশের নিরাপত্তার পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর সদস্যদের কড়া প্রহরা ছিল। এ সময় বিএনপির কয়েকজন সিনিয়র নেতা ও স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এর আগে গত বুধবার (১৫ অক্টোবর) রাতে খালেদা জিয়াকে হঠাৎ শারীরিক জটিলতা দেখা দিলে এভারকেয়ার হাসপাতালে…

Read More

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি মূল্যায়নে শিগগিরই ঢাকায় আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দল। সাড়ে ৫ বিলিয়ন ডলারের ঋণ সহায়তার অংশ হিসেবে এবার রাজস্ব আহরণ ও আর্থিক খাত-এই দুই গুরুত্বপূর্ণ খাতের সংস্কার অগ্রগতি পর্যবেক্ষণ করবে সংস্থাটি। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ওয়াশিংটন ডিসিতে আইএমএফ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। তিনি জানান, ‘বাংলাদেশের সঙ্গে চলমান ঋণ কর্মসূচির পরবর্তী পর্যালোচনার জন্য আমাদের দল শিগগিরই সফরে যাবে। এবার আমরা মূলত দুই খাতের সংস্কার-রাজস্ব আহরণ বৃদ্ধি ও আর্থিক খাতের স্থিতিশীলতা-নিয়ে অগ্রগতি যাচাই করব।’ কৃষ্ণা শ্রীনিবাসন আরও বলেন, ‘বাংলাদেশকে রাজস্ব ও…

Read More

পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানের তিন ক্রিকেটারসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনার পর পাকিস্তানে হতে যাওয়া আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগামী নভেম্বরে পাকিস্তানের মাটিতে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও স্বাগতিক পাকিস্তানকে নিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। সূচি অনুযায়ী, সিরিজটি ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে হওয়ার কথা ছিল। শনিবার এক বিবৃতিতে এসিবি জানায়, আফগানিস্তানের পাকতিকা প্রদেশের উরগুন জেলায় সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটারসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহত তিন ক্রিকেটার—কবির, সিবগাতুল্লাহ এবং হারুন—শরানা শহরে একটি প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে এ…

Read More

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী প্রমাণিত হলে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন। অভিযোগে বলা হয়েছে, গত বছরে জুলাই আন্দোলনে নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন তিনি। এতে এক হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়। ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের খালা ৭৮ বছর বয়সী শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। প্রসিকিউশন দাবি করেছে, ‘প্রদর্শিত প্রমাণ অনুযায়ী, তিনি সরাসরি হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন এবং মৃত্যুদণ্ড প্রাপ্য।’ অভিযোগে আরও বলা হয়, শেখ হাসিনা বিক্ষোভকারীদের মরদেহ পুড়িয়ে ফেলার নির্দেশ দেন এবং আহতদের চিকিৎসা থেকে বঞ্চিত করার নীতি গ্রহণ করেন। তিনি অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। জাতিসংঘ…

Read More

চট্টগ্রাম বন্দরে ভারী গাড়ির প্রবেশ ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় কনটেইনার পরিবহনের ট্রেইলার চালানো বন্ধ রেখেছেন মালিকেরা। এর ফলে দেশের প্রধান সমুদ্রবন্দরটির পণ্য পরিবহন কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। গত ১৫ অক্টোবর থেকে নতুন মাশুল কার্যকর হওয়ার পর থেকেই পরিস্থিতি জটিল আকার ধারণ করে। ব্যক্তিমালিকানাধীন এসব ট্রেইলার আন্তজেলা রুটে কনটেইনার পরিবহন করে থাকে। তবে বর্তমানে বন্দর থেকে অনেক প্রাইম মুভার ও ট্রাক পণ্য পরিবহন বন্ধ রেখেছে। যদিও বিভিন্ন ডিপো বা অফডকের ট্রেইলার চলাচল অব্যাহত রয়েছে। চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, এটি কোনো ধর্মঘট নয়। ৫৭ টাকার পাস ২৩০ টাকা করা হয়েছে,…

Read More

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ম্যানেজমেন্ট ট্রেইনি পদে জনবল নিয়োগ দেবে। শুক্রবার (১৭ অক্টোবর) থেকেই আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম : আইএফআইসি ব্যাংক পিএলসি পদের নাম : ম্যানেজমেন্ট ট্রেইনি পদসংখ্যা : নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা : যে কোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অভিজ্ঞতা : প্রয়োজন নেই চাকরির ধরন : ফুলটাইম কর্মক্ষেত্র : অফিসে প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) বয়সসীমা : সর্বোচ্চ ৩২ বছর…

Read More

গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানে প্রকাশিত জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সাত দফা অঙ্গীকার করেছেন জুলাই জাতীয় সনদের স্বাক্ষরকারীরা। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ সনদে স্বাক্ষর করেন। এই সনদ বাস্তবায়নে সাত দফা অঙ্গীকার করেছেন। এগুলো হলো- ১। জনগণের অধিকার ফিরে পাওয়া এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুদীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হাজারো মানুষের জীবন ও রক্তদান এবং অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত সুযোগ এবং তৎপ্রেক্ষিতে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ও ঐকমত্যের…

Read More

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। এতে এখন পর্যন্ত ৪০ জন নিহত এবং আরও অন্তত ১৭৯ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানায়, হামলাটি হয় শুক্রবার (১৭ অক্টোবর), যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই। নিহতদের সবাই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ নারী ও শিশু। স্পিন বোলদাকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা বলেন, “হাসপাতালে আহতদের ভিড়ে জায়গা নেই। বেশিরভাগই শিশু ও নারী। মৃতদেহ শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে।” যুদ্ধবিরতির পরপরই হামলা গত ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সীমান্তে টানা সংঘাত, হামলা ও পাল্টা হামলার পর…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদে প্রায় সবাই স্বাক্ষর করেছেন, যারা এখনো করেননি তারা ভবিষ্যতে স্বাক্ষর করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছেন। যারা দুই-একজন স্বাক্ষর করেননি, আশা করি তারা ভবিষ্যতে করবেন। এটি উন্মুক্ত রাখা আছে। বিএনপির এই নেতা আরও বলেন, জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে, ততদিন এটি জাতির জন্য স্মরণীয় হয়ে থাকবে। আজকের শহীদদের আত্মত্যাগ, রক্তদান, এই জাতির আকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশা—সবকিছুর কেবল শুরু হলো। সালাহউদ্দিন আহমদ বলেন, এই সনদের বাস্তবায়নের…

Read More