Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাংগো টিভি
দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, একই সময়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে: ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে: ১০৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ৪৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে: ১১৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে: ৭৬ জন খুলনা বিভাগে: ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে: ৩৩ জন, রাজশাহী বিভাগে: ৭৫ জন, সিলেট বিভাগে: ১ জন ভর্তি হয়েছেন। এদিকে…
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় লাগা ভয়াবহ আগুন চার ঘণ্টা পেরিয়েও নিয়ন্ত্রণে আসেনি। সন্ধ্যা পর্যন্ত দাউ দাউ করে জ্বলতে দেখা গেছে আগুনের শিখা। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে এই আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। পাশাপাশি ওয়াসার পানি সরবরাহকারী গাড়ি, পুলিশ, র্যাব ও আনসার সদস্যদেরও দেখা গেছে ঘটনাস্থলে। আগুন নেভানোর চেষ্টায় এ পর্যন্ত ২২ জন আহত হয়েছেন, যার মধ্যে ১৫ জন আনসার সদস্য এবং…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ৩৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিমানবন্দরের কার্গো ভিলেজে সাধারণত আমদানি করা পণ্য সংরক্ষণ করা হয়। তবে আগুন লাগার ফলে ভেতরে কী পরিমাণ পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
জুলাই সনদে কিছু রাজনৈতিক দল স্বাক্ষর না করলেও তা আগামী জাতীয় নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আমার জানা মতে, এনসিপি এবং চারটি বাম রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারেনি। বলবো না, স্বাক্ষর করেনি। স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে। আশা করি, তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবেন। শনিবার (১৮ অক্টোবর) জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, ‘গণতন্ত্রে ভিন্নমত থাকতেই পারে। সবাই একমত হবে, এমন নয়। আমরা চাই ধৈর্য, সহনশীলতা…
বাংলাদেশ ফাইভজি যুগে প্রবেশ করেছে। আর এর সাথে সাথেই একের পর এক ফাইভজি স্মার্টফোন উন্মোচন করছে গ্লোবাল উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। সেই ধারাবাহিকতায় দেশের বাজারে টেকনো নিয়ে এলো স্পার্ক ৪০ ফাইভজি। মূলত খরচ নিয়ে ক্রেতাদের দুশ্চিন্তা কমাতে এবং একইসাথে, ফ্ল্যাগশিপের মতো পারফরম্যান্স নিশ্চিত করতে এই সেগমেন্টের সবচেয়ে পাওয়ারফুল এই ডিভাইসটি নিয়ে এলো টেকনো। একই দামের অন্যান্য ফোনের চেয়ে শক্তি ও পারফরম্যান্সে অনেক বেশি এগিয়ে টেকনো স্পার্ক ৪০ ফাইভজি। এতে রয়েছে নেক্সট-জেন ফাইভজি কানেক্টিভিটি; ১২০ হার্জ ভাইব্রেন্ট ডিসপ্লে, যা আরো স্মুথ ভিজ্যুয়াল নিশ্চিত করে। একইসাথে, এর সুবিশাল ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সারাদিন ব্যবহারের জন্য একদম সঠিক পছন্দ। এতে নিখুঁত ও ঝকঝকে ছবি…
‘অন্যের ছেলে-মেয়েদের মানুষ বানাই, পড়াই। কিন্তু নিজের সন্তানদের মানুষ বানাতে পারি না-পড়াতে পারি না, খরচ চালাতে পারি না। তারা তো অমানুষ হয়ে যায়।-কণ্ঠে তীব্র ক্ষোভ ও বেদনা নিয়ে কথাগুলো বলছিলেন নোয়াখালীর সদর উপজেলার করমুল্যা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল হক। চার দিন ধরে ঢাকায় আন্দোলনে অবস্থান করছেন এই শিক্ষক। তিনি বলেন, ‘হোটেলে থাকা, খাওয়া, নিয়মিত আন্দোলনে যোগ দেওয়া— সবই খুব কষ্টের। তবুও এসেছি, যাতে আমার মতো নতুন শিক্ষকদের কষ্ট না হয়।’ ২০০২ সালে শিক্ষকতা শুরু করেন নুরুল হক। তিনি জানান, ‘তখন বেতন ছিল ১ হাজার ৭৫০ টাকা। এখন ২০২৫ সালে এসে পাই ৩৫ হাজার টাকার মতো। কিন্তু এই টাকায় পাঁচজনের…
রাজধানীর শেরেবাংলা থানায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংঘর্ষের ঘটনায় জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে চারটি মামলা করা হয়েছে। একই ঘটনায় রিমন চন্দ্র বর্মন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) মধ্যরাতে শেরেবাংলা থানার ওসি ইমাউল হক বাদী হয়ে এসব মামলা দায়ের করেন। মামলাগুলোতে ৮০০ থেকে ৯০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ওসি ইমাউল হক জানান, মোট চারটি মামলা হয়েছে। একটি করা হয়েছে সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশের অভিযোগে। অন্য তিনটি মামলা পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং কন্ট্রোল রুমে অগ্নিসংযোগের ঘটনায়। গত শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের একাংশ তিন দফা দাবি নিয়ে উপস্থিত হয়। তাদের দাবি ছিল-জুলাই…
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাইয়ে সংঘটিত গণহত্যার বিচার জুলাই সনদের ওপর নির্ভর করছে না; এটি স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে। তিনি বলেন, যারা জুলাইয়ে গণহত্যা চালিয়েছে, তাদের ষড়যন্ত্রে পা দিয়ে যদি জুলাই সনদ বানচাল করা হয়, তাহলে বাংলাদেশ পিছিয়ে পড়বে। শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর এফডিসিতে আয়োজিত ‘গণতন্ত্র সুরক্ষায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, জুলাই সনদ নিয়ে তর্কে না জড়ানোই শ্রেয়, কারণ এই সনদে পরিবর্তনের সুযোগ রয়েছে। “সনদ বাস্তবায়নে দেরি হলেও জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে। বিচারকার্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না,”—যোগ করেন তিনি। তিনি আরও জানান, জুলাই সনদ…
অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে জুয়া, বেটিং কিংবা পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন প্রচার করলেই সংশ্লিষ্ট সাইট বা প্ল্যাটফর্ম বিনা নোটিশে ব্লক করে দেওয়া হবে—এমন সতর্কতা দিয়েছে সরকার। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ জসীম উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন ও প্রচারণা চলছে, যা সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর পরিপন্থি এবং দণ্ডনীয় অপরাধ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৯ অক্টোবর (রোববার) থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। যদি এর কোনো আইনি ভিত্তি না থাকে, তবে এটি অর্থহীন হয়ে পড়বে এবং জাতির সঙ্গে এক ধরনের প্রহসন ঘটবে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ৯০-এর গণঅভ্যুত্থানের পরেও দেখেছি, রাজনৈতিক সমঝোতা রক্ষা হয়নি। এবার যদি সংবিধানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবর্তন আনতে চাই, তবে তার অবশ্যই একটি আইনি ভিত্তি থাকতে হবে। অন্যথায় এটি কেবল একটি গণ-প্রতারণায় পরিণত হবে।’ তিনি বলেন, যেসব দল স্বাক্ষর করেছে, তাদের নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তারা আনুষ্ঠানিকতার জন্য…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম