Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাংগো টিভি
জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনের সামনে আন্দোলনরত ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত আতিকুল ইসলামের সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে উত্তরার আজমপুরে আতিকুল ইসলামের বাসায় যান নাহিদ ইসলাম। এ সময় আতিকের সার্বিক শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন তিনি। দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন আতিকুল ইসলাম। এতে তার ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তার শরীরে কৃত্রিম হাত সংযোজন করা হলেও সেটি সম্প্রতি খুলে পড়ে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন লাগার ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (শনিবার, ১৮ অক্টোবর) এক বার্তায় তিনি বলেন, ‘ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন লাগার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন ও চিন্তিত। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য আমি প্রার্থনা করছি এবং আমি আন্তরিকভাবে আশা করি সবাই নিরাপদে আছেন।’ আমি ফায়ার সার্ভিস, আর্মড ফোর্সের সাহসী সদস্য এবং অন্যান্য বাহিনীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা সকলে আগুন নির্বাপণে দ্রুততা ও সাহসিকতার সঙ্গে কাজ করেছেন। যা তাদের জনসেবার প্রতি সত্যিকারের একাগ্রতা ও নিষ্ঠার প্রদর্শন। এই ঘটনার কারণ নির্ধারণ করতে এবং…
শেষ সিরিজে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ঘরের মাঠে এবার ঘুরে দাঁড়াল মেহেদি হাসান মিরাজের দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রিশাদ হোসেনের ঘূর্ণির জাদুতে ৭৪ রানের জয়ে সিরিজে ১–০ তে এগিয়ে গেল টাইগাররা। শনিবার টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৯.৪ ওভারে ২০৭ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন তাওহিদ হৃদয়। এছাড়া অভিষিক্ত উইকেটকিপার মাহিদুল ইসলাম অঙ্কন ৪৬ রান যোগ করেন। শেষদিকে ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলেন রিশাদ হোসেন। জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু পেলেও রিশাদের ঘূর্ণিতে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। ৩৯ ওভারে ১৩৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।…
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (পূর্বের টুইটার) এক পোস্টে তিনি আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আফগানিস্তান আজ সব উপকার ভুলে গেছে।’ আফ্রিদি লিখেছেন, ‘পাকিস্তান সবসময় তার আফগান ভাইদের পাশে দাঁড়িয়েছে। চল্লিশ লাখ শরণার্থীকে আশ্রয় দেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে ৩৫০টি আফগান পরিবারের দেখভাল করি। কিন্তু দুঃখজনকভাবে, আফগানিস্তান আজ সেই সব উপকার ভুলে সীমান্তে প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে।’ তিনি আফগানিস্তানকে সতর্ক করে বলেন, ‘যেসব দেশ পাকিস্তানে সন্ত্রাসীদের আশ্রয় দেয়, তাদের হাতিয়ার হয়ে ওঠা কোনোভাবেই ঠিক নয়।’ সীমান্ত উত্তেজনার সূত্রপাত হয় ৯ অক্টোবর, কাবুলে দুটি বিস্ফোরণের ঘটনায়। পরে পাকতিয়া প্রদেশেও বিস্ফোরণ…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টা ৭ মিনিটে ঘটনাস্থল থেকে তিনি বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে। এখনও আমাদের সদস্যরা কাজ করছে। পুরোপুরি নির্বাপন করে আমরা দায়িত্ব হস্তান্তর করবো। তিনি জানান, আগুনে দুইজন ফায়ার ফাইটার ও কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন, তবে কেউ গুরুতর নন। ডিজি আরও বলেন, তদন্ত শেষে বোঝা যাবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে। অতিরিক্ত বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। ভেতরে কার্গো রাখার জায়গা খোপ খোপ থাকায় আগুন নেভাতে সময় লেগেছে। তিনি…
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে এসব ঘটনার মূল কারণ উদ্ঘাটনে নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সরকার জানায়, ‘দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত। আমরা সকল নাগরিককে আশ্বস্ত করতে চাই—নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উসকানির…
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। শনিবার (১৮ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আজ দুপুর ২ টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি। ‘ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে নিশ্চিত করা যাচ্ছে যে আগুন সম্পূর্ণ নিভে গেছে। রাত ৯টা থেকে সব ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হবে। বেসামরিক বিমান পরিবহন ও…
বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে টানা সাত দিন ধরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কালো পতাকা মিছিল করেছেন। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে তারা শহীদ মিনার প্রাঙ্গণ থেকে কালো পতাকা হাতে মিছিল বের করেন। শিক্ষকরা জানিয়েছেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনার ছাড়বেন না। সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই কালো পতাকা হাতে শতাধিক শিক্ষক-কর্মচারী শহীদ মিনার চত্বরে অবস্থান করছেন। কেউ মাথায় কালো ব্যাজ বেঁধে স্লোগান দিচ্ছেন-‘ভাতা নয়, ভিক্ষা নয়, ন্যায্য অধিকার চাই’,‘বাড়ি ভাড়া বৃদ্ধি করো, ২০ শতাংশের প্রজ্ঞাপন জারি করো’। নারায়ণগঞ্জ থেকে আসা শিক্ষক মো. নাজমুল হক বলেন, আমরা সাত দিন…
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। শনিবার (১৮ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে তিনি ঘটনাস্থলে পৌঁছান। তিনি সাংবাদিকদের বলেন, `আমরা যত দ্রুত পারি বিমানবন্দর চালু করব। কারণ, এই মুহূর্তে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। আমরা চেষ্টা করছি আজকের মধ্যেই ফ্লাইট চলাচল পুনরায় শুরু করতে।’ শনিবার (১৯ অক্টোবর) দুপুর ২টা ৩৪ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, “আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ৩৬টি…
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আমরা একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই, গোপনে নয়-খোলামেলা ও সবার সামনে অনুষ্ঠিত এমন একটি নির্বাচন চাই, যা জনগণ নিজের চোখে দেখতে পারে। রাতের অন্ধকারে আর কোনো নির্বাচন দেখতে চাই না।’ শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের নয়, বরং দেশের প্রতিটি নাগরিকেরও দায়িত্ব রয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রা টিকিয়ে রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। তিনি আরও বলেন, আমরা চাই প্রতিটি ভোটার যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম