Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাংগো টিভি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করে তিনি বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি অবশ্যই মেনে নিতে হবে। অবিলম্বে তাদের সব দাবি পূরণ করতে হবে। যদি দাবি মেনে না নেওয়া হয়, তাহলে বিগত ফ্যাসিবাদী সরকার, খুনি হাসিনা ও তার দোসরদের যে পরিণতি হয়েছিল; তার চেয়েও খারাপ পরিণতি হবে। সাদিক কায়েম বলেন, এখানে যারা দিন-রাত অবস্থান করছেন, তাদের দাবিগুলো খুবই যৌক্তিক। তারা বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা ও ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা চেয়েছেন—এটা…
বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধি, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধির দাবিতে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। রোববার (১৯ অক্টোবর) বিকেলে জাতীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি। তিনি বলেন, আগামীকাল সোমবার থেকে আমরা আমরণ অনশন কর্মসূচিতে যাচ্ছি। পাশাপাশি ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে। সরকার ৫ শতাংশ বাড়িভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এটিকে আমরা একটি প্রাথমিক বিজয় হিসেবে দেখছি; তবে চূড়ান্ত বিজয় হবে দাবিগুলো পূরণ হলে। এর আগে বিকেলে শিক্ষকরা শহীদ মিনার থেকে শিক্ষাভবন অভিমুখে ‘ভুখা মিছিল’ বের…
‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পুনরায় বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার (১৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিশেষজ্ঞরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সুপারিশ উপস্থাপন করেন। বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূইয়া, ব্যারিস্টার ইমরান সিদ্দিক ও ব্যারিস্টার তানিম হোসেইন শাওন। এছাড়া, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন এবং অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ভার্চ্যুয়ালি আলোচনায় অংশ নেন। বৈঠকে পূর্বে আলোচিত বিষয়গুলো পুনরায় পর্যালোচনা করা হয় বলে জানা গেছে। কমিশনের পক্ষ থেকে…
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুবায়েদ হোসেন খুনের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। সমাবেশ থেকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সরকারকে আহ্বান জানানো হয়। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে টিএসসি চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাস চত্বরের পাশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভকালে ছাত্রদল নেতাকর্মীরা ‘আমার ভাই খুন কেন, ইন্টেরিম জবাব দে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেন। সংক্ষিপ্ত সমাবেশে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ৫ আগস্টের পর থেকেই…
শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য অনুষ্ঠিত ৪৯তম বিশেষ বিসিএসের ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ১,২১৯ জন প্রার্থী। রোববার (১৯ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে ফল প্রকাশ করে পিএসসি। ফলাফলে সই করেছেন প্রতিষ্ঠানটির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীন। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ অক্টোবর। এতে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেখা যাবে পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) বা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (bpsc.teletalk.com.bd)। এতে আরও বলা হয়, যুক্তিসংগত কারণে প্রয়োজন হলে কমিশন ফলাফল সংশোধনের অধিকার সংরক্ষণ করে। পিএসসির রোডম্যাপ…
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া মা হতে চলেছেন। প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন তিনি ও তার স্বামী, ভারতের রাজনীতিবিদ রাঘব চাড্ডা। ইতোমধ্যেই দিল্লির এক হাসপাতালে ভর্তি হয়েছেন পরিণীতি। রবিবার (১৯ অক্টোবর) সকালে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। এ সময় তার সঙ্গে রয়েছেন রাঘব চাড্ডা ও উভয় পরিবারের সদস্যরা। জানা গেছে, খুব শিগগিরই তাদের জীবনে আসছে নতুন অতিথি। গত ২৫ আগস্ট ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের ছবি পোস্ট করেছিলেন পরিণীতি, যার ওপর লেখা ছিল—‘এক যোগ এক সমান তিন’। পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’ উল্লেখ্য, ২০২৩…
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) ঘোষণা করার পর আন্দোলনরত শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন বলে আশা প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষকদের স্বার্থ সমুন্নত রাখার চেষ্টা করেছে। বাড়িভাড়া সংক্রান্ত অগ্রগতি সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ। তিনি আরও বলেন, আমরা মনে করি শিক্ষক সমাজের প্রাপ্য আরও বেশি। তবে বর্তমান সীমাবদ্ধতার মধ্যে যা সম্ভব ছিল, অর্থ মন্ত্রণালয় সেটির বরাদ্দ দিয়েছে। আমরা আশা করি, এখন শিক্ষকরা দায়িত্বশীলতার সঙ্গে শ্রেণিকক্ষে ফিরে যাবেন এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে। উপদেষ্টা বলেন, যেসব স্থানে…
বিশ্বজুড়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, ব্যবসায়িক প্রচার ও প্রোমোশনের হাতিয়ারেও পরিণত হয়েছে। তবে এতে বেড়েছে স্প্যাম ও অপরিচিত নম্বর থেকে আসা মেসেজ, যা ব্যবহারকারীদের বিরক্ত করছে। এবার এসব অনাকাঙ্ক্ষিত মেসেজ ঠেকাতে নতুন নিয়ম আনছে হোয়াটসঅ্যাপ। মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ধাপে ধাপে এই নতুন ফিচারটি চালু করা হবে। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ পরীক্ষামূলকভাবে মাসিক মেসেজ সীমা নির্ধারণ করছে। বিশেষ করে যারা কনট্যাক্ট লিস্টের বাইরে থাকা মানুষ বা গ্রাহকদের মেসেজ পাঠান, তাদের জন্যই এই সীমা প্রযোজ্য হবে। যদিও এখনও নির্দিষ্ট করে বলা হয়নি, কত সংখ্যক মেসেজ পাঠানোর পর ব্যবহারকারীকে থামিয়ে দেওয়া হবে।…
দেশের প্রযুক্তি বাজারে সম্প্রতি আগমন ঘটলো নতুন একটি ট্যাবলেটের। শাওমি ব্ল্যাকশার্ক ব্রান্ডের প্যাড ৭ মডেলের এই ট্যাবলেটটি বাজারে এনেছে দেশীয় প্রতিষ্ঠান টেকটাইম। ব্ল্যাকশার্ক ব্র্যান্ডটি বিশ্বখ্যাত ব্র্যান্ড শাওমির সাব-ব্র্যান্ড হিসেবে বিশ্বব্যাপী পরিচিত এবং জনপ্রিয়। এই ব্রান্ডের প্যাড সিরিজ উচ্চ পারফরমেন্স এবং সাশ্রয়ী মূল্যের জন্য বেশি পরিচিত। শাওমি ব্ল্যাকশার্ক ব্র্যান্ডের ওভারসিজ বিজনেস ম্যানেজার মোহাম্মদ আশিকুর রহমান জন এ বিষয়ে বলেন, বাংলাদেশে টেকটাইমের মাধ্যমে শাওমি ব্ল্যাকশার্ক ব্র্যান্ডের ট্যাব মডেল প্যাড সেভেন ফোর-জি এবং প্যাড সেভেন ওয়াইফাই, সাথে থাকছে স্মার্টওয়াচ, টিডাব্লিউএস এবং গেমিং ডিভাইস-সহ নতুন মডেলগুলো বাজারে উন্মোচন হচ্ছে যা আমাদের জন্য সম্মানের। বাংলাদেশের ব্যবহারকারীদের কাছে সাশ্রয়ী মূল্যে ভালোমানের পণ্য এবং নতুন প্রযুক্তি তুলে…
আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্টমার্টিনে যেতে পারবেন। তবে তারা রাতযাপন করতে পারবেন কিনা, সেটি পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। তিনি আরও জানান, দ্বীপটির পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করেই পর্যটন চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামীতে সেন্টমার্টিনকে স্থানীয় জনগণকেন্দ্রিক পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্রে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গত ৯ মাস ধরে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ নিষিদ্ধ ছিল। পরিবেশ, বন ও…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম