Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাংগো টিভি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) থাকা দুই সিনিয়র সচিব ও সাত সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা আলাদা নয়টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অবসরে যাওয়া দুই সিনিয়র সচিব হলেন—মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান। এ ছাড়া অবসরে পাঠানো সাত সচিব হলেন—মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এম মতিউর রহমান ও শফিউল আজিম। প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, তাদের চাকরির সময় ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান প্রয়োজন বলে বিবেচনা করেছে। সরকারি চাকরি…
দেশের আধুনিক ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড স্পার্ক গিয়ারে মিলবে ছাড়। ব্র্যান্ডটির ১৭ বছর পূর্তি উপলক্ষে আগামী ৪ থেকে ৮ নভেম্বর দেশের যেকোনো আউটলেটে মিলবে ৩০ শতাংশ ছাড়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ফ্যাশন ব্যান্ডটি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই বিশেষ ছাড়ে মিলবে ছোট-বড় সবার জন্য মানসম্মত পোশাক। স্পার্ক গিয়ারের প্রতিটি পোশাক তৈরি হয়েছে আরামদায়ক কাপড়ে, তাই কিনতে পারবেন স্বাচ্ছন্দ্যের সঙ্গে। নারীদের জন্য ছাড়ের তালিকায় রয়েছে নিত্যদিনের ব্যবহারের পোশাক থেকে শুরু করে পার্টি ও আউটডোর ফ্যাশন। এখানে থাকছে নিট ফ্যাশন টপস, এথনিক ওয়ান পিস, ট্যাঙ্ক টপস, লেগিংস, জেগিংস, এথনিক টু-পিস, বটম, ডেনিম, ট্রাউজার, কুর্তি, পালাজো এবং শীতের পোশাক। পুরুষদের জন্য থাকছে ক্যাজুয়াল শার্ট,…
আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়, বিজয় দিবসের আগেই বগুড়াকে আনুষ্ঠানিকভাবে ‘সিটি করপোরেশন’ হিসেবে ঘোষণা করা হতে পারে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে বগুড়া পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান এ তথ্য জানান। তিনি বলেন, উত্তরাঞ্চলের অন্যতম প্রধান শহর বগুড়া। দীর্ঘদিন ধরে সিটি করপোরেশনের দাবিতে সরব ছিল স্থানীয়রা। সেটি এখন বাস্তবায়নের পথে। সরকারি রাজস্ব আদায়ে বহু আগেই সিটি করপোরেশনের শর্ত পূরণ করেছে বগুড়া পৌরসভা। যে পৌরসভা ৫ কোটি টাকার ট্যাক্স আদায় করতে পারে, সেটি সিটি করপোরেশন হওয়ার যোগ্যতা রাখে। সেখানে বগুড়া পৌরসভা বছরে ৪০ কোটি টাকার ট্যাক্স আদায় করে। তিনি আরও বলেন, আয়তন, জনসংখ্যা ও…
জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীর সঙ্গে প্রতিযোগিতায় নামার আগে নিজেদের আরও প্রস্তুত করতে হবে। তিনি বলেন, ‘তোমরা নতুন ছাত্রদের দল। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিতে যেও না।’ সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরার তালা উপজেলায় আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গোলাম পরওয়ার বলেন, ‘নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনকভাবে একটি স্ট্যাটাস দিয়ে বলেছেন-জামায়াতে ইসলামী সংস্কার চায় না, নতুন সংবিধান সংলাপে ভূমিকা রাখেনি। অথচ ঐকমত্য কমিশনে লিখিতভাবে ৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে আমরাই প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি। তারা চায় আমরা যেন তাদের সমালোচনা…
ঢালিউডের কিংবদন্তি অভিনেতা সালমান শাহর মৃত্যুর ঘটনায় অবশেষে হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২০ অক্টোবর) বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন। রায়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান জনপ্রিয় অভিনেতা সালমান শাহ। তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করলেও পরিবার শুরু থেকেই এটি হত্যা বলে অভিযোগ করে আসছে। ১৯৯৭ সালের ২৪ জুলাই সালমানের বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে সালমান শাহর মৃত্যুর রহস্য…
বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ আকর্ষণ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে পাঁচ দিনের কৌশলগত সফরে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদল। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে এই সফর শুরু হয়েছে আজ (২০ অক্টোবর) এবং চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। বিডার জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মণ্ডল জানিয়েছেন, সফরে বিডার পাশাপাশি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নিচ্ছেন। সফরটি বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। ২১ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত একাধিক সরকারি-বেসরকারি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীগুলো অংশ…
চলতি অক্টোবরের প্রথম ১৯ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৭১ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২০ হাজার ৮৬২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের অক্টোবরের প্রথম ১৯ দিনে প্রবাসী আয় এসেছিল ১৫৩ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১৭ কোটি ১০ লাখ ডলার বা ১১ দশমিক ১০ শতাংশ। এদিকে, চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৯ অক্টোবর) প্রথম সাড়ে তিন মাসে প্রবাসী আয় এসেছে ৯২৯ কোটি ৫০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৮০৮…
স্যাটেলাইট-ভিত্তিক উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা প্রদানকারী স্টারলিঙ্ক-এর প্রসার এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনার জন্য সম্প্রতি স্টার টেক লিমিটেড -এর অফিসে স্টারলিঙ্কের এক উচ্চপদস্থ প্রতিনিধিদল সফর করেছে। স্টারলিঙ্কের প্রতিনিধি ব্রায়ান শিন, ওশান বীরাসিংহে এবং নাটালি রাইডার-কে স্টার টেক লিমিটেডের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। স্টার টেক লিমিটেড জানিয়েছে, স্টারলিঙ্কের প্রতিনিধিদের স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বৈঠকে বাংলাদেশের বাজারে স্টারলিংকের সর্বশেষ কার্যক্রম, প্রযুক্তিগত আপডেট এবং সম্ভাবনাময় সুযোগ নিয়ে আলোচনা হয়। এছাড়াও বাংলাদেশের বাজারে স্টারলিঙ্ক-এর সাম্প্রতিক অগ্রগতি এবং উচ্চ গতির স্যাটেলাইট সংযোগের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগগুলো কীভাবে আরও বাড়ানো যায়, সেদিকে জোর দেওয়া হয়। প্রযুক্তি পণ্য বিক্রয়ে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্টার টেক-এর…
শাহজালালের আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষতি: ইএবি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশের রপ্তানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) ধারণা করছে, ক্ষতির পরিমাণ প্রায় এক বিলিয়ন ডলার বা ১২ হাজার কোটি টাকা। সোমবার (২০ অক্টোবর) এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ইএবি। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম। ইএবি সভাপতি বলেন, ‘এই অগ্নিকাণ্ডের ফলে শুধু ব্যবসায়ী নয়, সরকারও বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে। আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা নষ্ট হয়েছে এবং বাজার হারানোর শঙ্কা তৈরি হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা চাই, এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পর সরকার ক্ষতির সঠিক পরিমাণ…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েনকাল ৫ দিন থেকে বাড়িয়ে ৮ দিন করার প্রস্তাব উঠেছে। প্রস্তাব অনুযায়ী, নির্বাচনের আগে ৩ দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পর ৪ দিন মাঠে থাকবে বাহিনীর সদস্যরা। সোমবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার-ভিডিপি, গোয়েন্দা সংস্থা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) মতবিনিময় সভায় এ প্রস্তাব আসে। ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনের সময় সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য মাঠে কাজ করবে। তবে আরপিও সংশোধনের পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হবে। তিনি বলেন, সভায় ভোটকেন্দ্রের নিরাপত্তা, নির্বাচনী সামগ্রী পরিবহন, পার্বত্য…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম