Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাংগো টিভি
বাংলাদেশ ব্যাংকের প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য কেবল আইনি কাঠামো নয়, প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছারও— এমন মত দিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) অর্থনীতিবিদরা। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর গুলশানের হোটেল আমারিতে আয়োজিত ‘কেন্দ্রীয় ব্যাংকের অপরিহার্যতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক নিয়ন্ত্রণের কারণে কেন্দ্রীয় ব্যাংক কখনোই প্রকৃত অর্থে স্বাধীনভাবে কাজ করতে পারেনি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআইয়ের প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান। সঞ্চালনা করেন ভাইস চেয়ারম্যান ড. সাদিক আহমেদ এবং সভাপতিত্ব করেন চেয়ারম্যান ড. জাইদি সাত্তার। ড. আশিকুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংক কখনো প্রকৃত স্বাধীনতা পায়নি। রাজনৈতিক সিদ্ধান্তেই সুদহার ও ডলারের দাম নির্ধারণ করা হয়েছে, যার…
আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে টিএফআই-জেআইসি সেলে সংঘটিত গুম, খুনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া তিনটি পৃথক মামলার হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ৭টার পর কড়া নিরাপত্তার মধ্যে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে পুলিশ সদস্যরা প্রিজনভ্যান থেকে নামিয়ে অভিযুক্ত কর্মকর্তাদের ট্রাইব্যুনালের হাজতখানায় নিয়ে যান। মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তাসহ মোট ২৮ জন আসামি রয়েছেন। এর মধ্যে ১৫ সেনা কর্মকর্তা বর্তমানে সেনা হেফাজতে আছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাংলাদেশ জেল প্রিজনভ্যানের গাড়িতে সাধারণ পোশাকে সেনা কর্মকর্তাদের আনা হয়। গুম-নির্যাতনের মামলায় ১৭ আসামি বিগত আওয়ামী লীগ সরকারের…
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটা সুযোগ পেয়েছি। সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। কেউ কিছু দেবে না, যদি আপনি না চান। তার পিছনে যদি আপনি শক্তি প্রয়োগ না করেন। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজিত ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারী উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ে তুলতে চাই। বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ—ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে কাজ করবে, তাদের সমাজে ও রাজনীতিতে প্রতিষ্ঠার জন্য কাজ করবে। এটা আপনাদের কাছে…
টিকটক সম্প্রতি ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। ২০২৫ সালের এপ্রিল থেকে জুন মাসের তথ্য এখানে তুলে ধরা হয়েছে। টিকটক ইউজারদের জন্য নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে টিকটকের উদ্যোগগুলো সম্পর্কে এই রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া, কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘন করে এমন কনটেন্ট সক্রিয়ভাবে শনাক্তকরণের তথ্য প্রতিবেদনটিতে উঠে আসে। ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে মোট ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরানো হয়েছে। বাংলাদেশে সক্রিয়ভাবে ভিডিও সরিয়ে নেয়ার হার ৯৯.৭ শতাংশ, এবং এর মধ্যে ৯৭.৫ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরানো হয়েছে। বিশ্বজুড়ে এবার টিকটক মোট ১৮ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ২২৮টি ভিডিও…
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (২১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পাঁচ সদস্যের এই কমিটিতে সভাপতি হিসেবে আছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। সদস্য হিসেবে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। এছাড়া প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীও এ কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিভিন্ন বিষয়াদিতে সরকারকে পরামর্শ…
নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেছেন, ভোটের সময় অপতথ্য ও বিভ্রান্তিমূলক তথ্য (মিসইনফরমেশন, ডিসইনফরমেশন) রোধে কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এআই-সম্পর্কিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি। তিনি বলেন, নির্বাচনের সময়, বিশেষ করে ভোটের রাতে, এআইয়ের অপব্যবহার একটি বড় আশঙ্কা। এজন্য আমাদের দিন-রাত কাজ করতে হবে। এআইয়ের অপব্যবহার এখন বৈশ্বিক সমস্যা। আমরা চাই, নির্বাচনে যেন এই প্রযুক্তির অপপ্রয়োগ না ঘটে। এ সময় তিনি মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য নিয়ন্ত্রণে একটি কেন্দ্রীয় সেল গঠনের পরিকল্পনার কথাও…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বাধীনতা অপরিহার্য। শুধুমাত্র স্বায়ত্তশাসন নয়, রাজনৈতিক প্রভাবমুক্তভাবে প্রতিষ্ঠানটিকে সম্পূর্ণ স্বাধীন করতে হবে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর গুলশানের হোটেল আমারিতে ‘কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার অপরিহার্যতা’ শীর্ষক এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইন্সটিটিউট (পিআরআই) আলোচনাটির আয়োজন করে। পিআরআইর ভাইস চেয়ারম্যান ড. সাদিক আহমেদের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার প্রিন্সিপাল অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান। আলোচনায় অর্থনীতিবিদ, ব্যবসায়ী, ব্যাংকার ও কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন এবং…
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে এক হাজার ৯৮৮ কোটি ৭লাখ টাকা। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। অসুস্থতার কারণে সভা শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না পরিকল্পনা উপদেষ্টা। পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, অনুমোদিত ১৩টি প্রকল্পের মধ্যে নতুন তিনটি, সংশোধিত সাতটি এবং ব্যয় বৃদ্ধি ছাড়া মেয়াদ বৃদ্ধির তিনটি প্রকল্প রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ৫৩ কোটি ২ লাখ টাকা ঋণ, ৫০ কোটি টাকা সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন এবং বাকি অর্থ সরকারি কোষাগার থেকে প্রদান করা…
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্তকে শিক্ষা খাতের জন্য একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে অর্থ মন্ত্রণালয়ের সম্মতিপত্র জারির পর এক বিবৃতিতে তিনি বলেন, আজকের এ দিনটি, এ মুহূর্তটা শিক্ষা বিভাগের জন্য সত্যিই ঐতিহাসিক। আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৭.৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা (ন্যূনতম দুই হাজার টাকা) পাবেন। পরবর্তীতে ২০২৬ সালের জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ যোগ হয়ে সর্বমোট ১৫ শতাংশ হারে ভাতা কার্যকর হবে। তিনি বলেন, ‘সম্মানিত শিক্ষকদের দাবি পূরণ করতে পেরে একজন শিক্ষক ও শিক্ষা উপদেষ্টা হিসেবে নিজেকে ভাগ্যবান…
রাজধানীর বংশালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন (২৫) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বংশাল থানা। গ্রেপ্তাররা হলেন-বার্জিস শাবনাম বর্ষা (১৯), মাহির রহমান (১৯) ও ফারদীন আহম্মেদ আয়লান (২০)। গত রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে বংশাল থানার ৩১ নম্বর ওয়ার্ডের নুর বক্স লেনের ১৫ নম্বর হোল্ডিং ‘রৌশান ভিলা’র সিঁড়িঘরের নিচে এ হত্যাকাণ্ড ঘটে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘মাহির রহমান ও বার্জিস শাবনাম বর্ষার মধ্যে দেড় বছর…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম