Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাংগো টিভি
আগামী সাধারণ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোচনা করতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৃথক সাক্ষাৎ অনুষ্ঠানে এনসিপি ও জামায়াত নেতৃবৃন্দ জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, গণভোট এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ নিয়েও আলোচনা করেন। প্রধান উপদেষ্টা উভয় দলকে আশ্বস্ত করে বলেন, আগামী জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠু করার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে তিনি জামায়াত ও এনসিপিসহ সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলের সহযোগিতা চান। জামায়াত নেতাদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন,…
বিশ্বের বিশিষ্ট ইহুদি ব্যক্তিত্বরা জাতিসংঘ ও বিশ্বনেতাদের উদ্দেশে খোলা চিঠিতে গাজায় ইসরায়েলের ‘অবিবেচনাপ্রসূত’ কর্মকাণ্ডের জন্য নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। সাবেক ইসরায়েলি কর্মকর্তাসহ চলচ্চিত্র পরিচালক, লেখক ও বুদ্ধিজীবী মিলিয়ে মোট ৪৬০ জন তাদের নামের সঙ্গে ওই চিঠিতে সই করেছেন। চিঠির বিস্তারিত ব্রাসেলসে এক ইইউ নেতাদের বৈঠকের দিনে প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। চিঠিতে সইকারীরা দাবি করেছেন, গাজা, অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের আচরণ আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সুরক্ষার বিধি লঙ্ঘন করছে এবং এজন্য জবাবদিহির ব্যবস্থা প্রয়োজন। তারা আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিডি) ও আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়ন ও তার ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন। সইকারীদের মধ্যে আছেন…
চালের দাম কমতে শুরু করেছে, আর সরবরাহ বেড়ে সবজির বাজারেও দামের উত্তাপ কমেছে। রাজধানীর কাঁচাবাজারগুলো ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে অনেক সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। বুধবার (২২ অক্টোবর) আগারগাঁও, মহাখালী ও কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, শুল্ক হ্রাস ও সরকারি আমদানির কারণে খুচরা পর্যায়ে প্রতি কেজি সরু চাল (মিনিকেট) ৭২–৮০ টাকা, মাঝারি মানের চাল ৫৮–৬৬ টাকা এবং মোটা চাল ৫২–৫৫টাকায় বিক্রি হচ্ছে। পরিকল্পনা কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের ত্বরিত পদক্ষেপের কারণে চালের দাম কমতে শুরু করেছে। সেপ্টেম্বর মাসে আগের মাসের তুলনায় দাম ১ শতাংশ কমেছে। তবে গত বছরের তুলনায় এখনো প্রায় ১৫ শতাংশ…
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে জাহিদ হোসেন (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর পৌনে ৪টার দিকে সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। পরে বন্ধুদের সহযোগিতায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাহিদের বন্ধু আফতাব হোসেন জানান, নিহত জাহিদ পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার ছিলেন। ভোরে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়ে হঠাৎ দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়েন। এ সময় একটি ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। নিহত জাহিদ মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের মৃত ইমরানের ছেলে। দুই ভাই…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার আহ্বান জানিয়েছেন। বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘এই সনদ জাতির জন্য মহামূল্যবান সম্পদ; এখানে সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।’ প্রধান উপদেষ্টা আরও জানান, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে এবং এ বিষয়ে সবার মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেন। অন্যরা ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। বৈঠকে আগামী সাধারণ নির্বাচনের প্রস্তুতি, জুলাই সনদ বাস্তবায়ন,…
গত জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশে লেনদেন কমলেও দেশের ভেতরে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালের জুলাই মাসে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড লেনদেনের পরিমাণ ছিল ৪৭৯ কোটি ৩ লাখ টাকা, যা আগস্টে কমে দাঁড়ায় ৪৪৩ কোটি ৩ লাখ টাকায়। অর্থাৎ, এক মাসের ব্যবধানে বিদেশে কার্ড ব্যবহার কমেছে প্রায় ৩৬ কোটি টাকা। বিদেশে সবচেয়ে বেশি খরচ হয়েছে যুক্তরাষ্ট্রে-৭৭ কোটি ৬ লাখ টাকা। এরপর থাইল্যান্ডে ৪৭ কোটি ৯ লাখ, যুক্তরাজ্যে ৪৬ কোটি ৮ লাখ, সিঙ্গাপুরে ৩৯ কোটি ৫ লাখ, ভারতে ৩১ কোটি ৮ লাখ এবং মালয়েশিয়ায় ২৯ কোটি ১ লাখ…
অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ, ব্যবহার ও প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তথ্য দিতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা। বুধবার (২২ অক্টোবর) এক বার্তায় সংস্থাটি জানায়, গ্যাস সংযোগ অবৈধভাবে গ্রহণ, ব্যবহার বা প্রদান করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে গ্যাস আইন, ২০১০ এবং অন্যান্য প্রচলিত আইনের আওতায় জরিমানা ও কারাদণ্ড দেওয়া হচ্ছে। পেট্রোবাংলা জানিয়েছে, কোনো কারখানা বা বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বা ব্যবহার ধরা পড়লে শুধু ব্যবহারকারী নয়, কারখানা ও জমির মালিককেও আইনের আওতায় আনা হচ্ছে। সংস্থাটি আরও জানায়, দেশের সচেতন নাগরিক হিসেবে কেউ যদি অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ, ব্যবহার বা প্রদানের তথ্য জানেন, তাহলে তা পেট্রোবাংলাকে অবহিত…
সেন্টমার্টিন দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভ্রমণসংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে বুধবার (২২ অক্টোবর) মোট ১২ দফা নির্দেশনা সংবলিত প্রজ্ঞাপন জারি করা হয়। ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’ অনুযায়ী প্রণীত ‘সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব পর্যটন নির্দেশিকা, ২০২৩’ অনুসারে এসব নির্দেশনা কার্যকর করা হবে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো নৌযান সেন্টমার্টিনে চলাচল করতে পারবে না। পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কিনতে হবে, যেখানে প্রতিটি টিকিটে কিউআর কোড ও ট্রাভেল পাস থাকবে।…
গণভোট ইস্যুতে বিএনপির ওপর দায় চাপিয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না। দেশের কল্যাণে অতিরিক্ত ব্যয় হলেও আগে গণভোট অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। ডা. তাহের বলেন, ‘গণভোটে বিএনপি রাজি হলেও নির্বাচনের দিনেই করতে চাচ্ছে। এতে জটিলতা সৃষ্টি হচ্ছে। আসলে বিএনপি গণভোট চায়নি, জনগণের চাপে রাজি হয়েছে। কিন্তু প্যাঁচ লাগিয়ে রেখেছে। আমরা চাই নভেম্বরের শেষের দিকে গণভোট হোক, এরপর জাতীয় নির্বাচন আয়োজন করা…
বাংলাদেশ ব্যাংকের মতোই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) স্বায়ত্তশাসন থাকা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। বুধবার (২২ অক্টোবর) আগারগাঁওয়ে বিএসইসি’র মাল্টিপারপাস হলে পুঁজিবাজার অংশীজনদের সঙ্গে কমিশনের চতুর্থ মাসিক সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন। ড. আনিসুজ্জামান বলেন, বাংলাদেশ ব্যাংকের যদি স্বায়ত্তশাসন থাকে, তবে বিএসইসিও সেই সুযোগ পাওয়ার দাবিদার। আমাদের মানসিকতা বদলাতে হবে, গণতান্ত্রিক মূল্যবোধ ও সততার চর্চা করতে হবে। পুঁজিবাজার নিয়ে হতাশ হলে চলবে না— সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) রেজিস্ট্রেশন ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করে দ্রুত কার্যকর করার নির্দেশ দেন। সভায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম