Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫ শুরু ৮ ডিসেম্বর
    বিজ্ঞান ও প্রযুক্তি

    সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫ শুরু ৮ ডিসেম্বর

    By ম্যাংগো টিভিডিসেম্বর ১, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সময়ের সঙ্গে তথ্যপ্রযুক্তির উদ্ভাবন প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। সর্বশেষ বাজারে আসা নানা ধরনের প্রযুক্তিপণ্যের সঙ্গে তরুণদের পরিচয় করিয়ে দিতে রাজধানীতে আয়োজন করা হচ্ছে- সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫। আগামী ৮ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে দেশের বৃহত্তম এই প্রযুক্তিপণ্যের মেলা অনুষ্ঠিত হবে। ৬ দিনব্যাপী এই মেলায় অংশ নিবে বিশ্বখ্যাত বিভিন্ন প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড। মেলায় যেকোনো প্রযুক্তিপণ্য কিনলেই থাকবে আকর্ষণীয় মূল্যছাড় ও পুরস্কার।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তরুণ প্রজন্মকে সর্বশেষ উদ্ভাবিত কম্পিউটার ও আইটি পণ্যের সঙ্গে পরিচিত করাতেই এ মেলার আয়োজন। এতে অংশ নেবে দেশি–বিদেশি খ্যাতনামা প্রযুক্তি ব্র্যান্ড। মেলায় প্রযুক্তিপণ্য কিনলেই ক্রেতারা পাবেন আকর্ষণীয় মূল্যছাড় ও বিভিন্ন পুরস্কার।

    বিসিএস কম্পিউটার সিটির প্রেসিডেন্ট আকতার হোসেন খান বলেন, এবারের আয়োজন জুড়ে থাকবে অত্যাধুনিক কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, মনিটর, সিসি ক্যামেরাসহ নিত্যনতুন প্রযুক্তিপণ্যের সমাহার। তিনি জানান, ছাড়ের পাশাপাশি ক্রেতা–দর্শনার্থীদের জন্য থাকবে বিশেষ আয়োজন এবং শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা।

    মেলার আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া জানান, এবারের মেলায় স্পন্সর প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন ছাড়াও অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে থাকবে আসুস, এপসন, এইচপি, এলডিনিও, লেনোভো, এমএসআই, টিপি-লিংকসহ বিশ্বখ্যাত ব্র্যান্ড। এছাড়া চুউই, প্যান্টাম, ডেল, ওয়ালটন কম্পিউটার, ডিপকুল, এসার, বি–ট্র্যাক, টি অ্যান্ড ভি, কিউডি, রাপু ও ভেনশনসহ বেশ কয়েকটি প্রযুক্তিপণ্যের স্টল মেলায় অংশ নেবে। মেলার চিত্রাঙ্কন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান গিগাবাইট।

    প্রতি বছরের মতো এবারও থাকছে ছাত্র–ছাত্রীদের জন্য বিশেষ উপহার, দর্শনার্থীদের জন্য মেগা ডিসকাউন্ট, নিশ্চিত উপহার, স্ক্র্যাচ অ্যান্ড উইন, ক্যাশব্যাক, টেক সেলিব্রিটি আড্ডা এবং সব পণ্যে নিশ্চয়তা ও ওয়ারেন্টি। দর্শনার্থীদের জন্য প্রতিদিন থাকবে কনসার্ট ও র‍্যাফল ড্র।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleভূমিকম্পে মেট্রোরেলের কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল
    Next Article তফসিলের পর আবেদন করলেই ভোটার হতে পারবেন তারেক রহমান: ইসি সচিব

    Related Posts

    দেশীয় শিল্প ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: প্রযুক্তিমন্ত্রী

    জুন ১৬, ২০২৬

    অ্যামাজন-আলি এক্সপ্রেসে পণ্য বিক্রি করতে পারবে দেশি উদ্যোক্তারা

    জুন ১৬, ২০২৬

    ফিফা বিশ্বকাপের উন্মাদনায় লেনোভোর বিশেষ এডিশন ল্যাপটপ বাজারে

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬