Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » এনইআইআর সংস্কারের দাবিতে আজ সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ
    জাতীয়

    এনইআইআর সংস্কারের দাবিতে আজ সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ

    By ম্যাংগো টিভিনভেম্বর ৩০, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারসহ একাধিক দাবিতে আজ রোববার সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। শনিবার রাতে সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, একচেটিয়া সিন্ডিকেট নীতি বন্ধ, ন্যায্য করনীতি এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে আজ সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার–পান্থপথ এলাকায় শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে। একই সময়ে দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতেও স্থানীয় ব্যবসায়ীরা কর্মসূচিতে যোগ দেবেন।

    এ বিষয়ে এমবিসিবির সিনিয়র সহসভাপতি শামীম মোল্লা বলেন, এনইআইআর ব্যবস্থাপনা সংস্কার করতে হবে। দেশে ১১ ব্যবসায়ী মোবাইল ফোন ব্যবসায় সিন্ডিকেট তৈরি করেছেন। আমরা ব্যবসায়ীরা আজ সারাদেশে সব দোকান বন্ধ রাখছি। সরকার দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

    বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ব্যবসায়ীদের দাবি, এনইআইআর যদি বর্তমান কাঠামোয় চালু হয়, তবে বাজারে একচেটিয়া প্রভাব সৃষ্টি হবে এবং খুচরা বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হবেন।

    এমবিসিবি বাংলাদেশের মোবাইল ফোন ব্যবসায়ী ও বিক্রেতাদের একটি সংগঠন, যারা সরকারি নীতিমালা, ভ্যাট, আমদানি–শুল্ক, বিক্রয় নীতি ও বাজার–সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করে থাকে। সরকারি কোনো সিদ্ধান্ত ব্যবসায়ীদের ওপর নেতিবাচক প্রভাব ফেললে সংগঠনটি দাবি–দাওয়া ও আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleখালেদা জিয়ার এভারকেয়ারেই চলবে চিকিৎসা, সর্বশেষ যা জানা গেল
    Next Article যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হল-মার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ মারা গেছেন

    Related Posts

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬