Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 17
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » এক সপ্তাহ পিছিয়ে বিপিএল, শুরু ২৬ ডিসেম্বর; ফাইনাল ২৩ জানুয়ারি
    ক্রিকেট

    এক সপ্তাহ পিছিয়ে বিপিএল, শুরু ২৬ ডিসেম্বর; ফাইনাল ২৩ জানুয়ারি

    By ম্যাংগো টিভিনভেম্বর ২৮, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর নির্ধারিত সময়ের এক সপ্তাহ পিছিয়ে ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিপিএল গভর্নিং কাউন্সিলের জুম মিটিং শেষে বিসিবির পরিচালক ও গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতিখার রহমান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৩ জানুয়ারি।

    এর আগে ১৯ ডিসেম্বর টুর্নামেন্ট শুরুর প্রাথমিক পরিকল্পনা করা হলেও কয়েকটি বাস্তব কারণ এবং বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে শেষ পর্যন্ত সূচি পিছিয়ে নেওয়া হয়েছে। এতে মোস্তাফিজুর রহমানসহ বিদেশি লিগে খেলা কয়েকজন ক্রিকেটারকেও পাওয়া যেতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

    ধরা–বাঁধা পরিবর্তনের ভেতর দিয়ে এবারের বিপিএলে প্রথমবারের মতো দল পাচ্ছে নোয়াখালী। ছয় দলের ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হয়েছে, এর মধ্যে নতুন নাম ‘নোয়াখালী এক্সপ্রেস’। দলসংখ্যা ও নাম ঠিক থাকলেও শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা ছিল শেষ মুহূর্ত পর্যন্ত।

    টুর্নামেন্ট শুরুর ভেন্যু নিয়েও ছিল নানা জটিলতা। শুরুতে রাজশাহীতে ম্যাচ আয়োজনের আলোচনা থাকলেও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। এরপর চট্টগ্রামকে প্রথম ভেন্যু হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু পানি সরবরাহে সমস্যা এবং সমুদ্র উপকূলীয় লবণাক্ত পানির কারণে ঘাসের মান নষ্ট হওয়ায় মাঠ প্রস্তুত রাখতে সময় প্রয়োজন-এমন প্রতিবন্ধকতা সামনে আসে।

    এই সমস্যা সমাধানে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে নতুন গভীর নলকূপ এবং লবণাক্ততা রোধের মেশিন বসানোর কাজ শুরু হয়েছে। তবে এসব প্রস্তুতি সম্পন্ন করতে আরও সময় লাগবে বলে প্রথম পর্ব চট্টগ্রামে নয়, সিলেটে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

    সিলেটে উদ্বোধনী অনুষ্ঠান না হওয়ার কারণ হিসেবে আয়োজকেরা জানান—একই মাঠে অনুষ্ঠান করলে খেলার উপযোগী করতে অন্তত ৪ দিন সময় লাগে। এজন্য উদ্বোধনী অনুষ্ঠান ঢাকায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৩ বা ২৪ ডিসেম্বর ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠান, এরপর ২৬ ডিসেম্বর সিলেটে ম্যাচ দিয়ে বিপিএল শুরু হবে।

    পরে সিলেট পর্ব শেষে বিপিএল যাবে চট্টগ্রামে। সেখান থেকে পুরো টুর্নামেন্টের বাকি অংশ অনুষ্ঠিত হবে ঢাকায়।

    বিপিএল গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, এবার তিনটি ভেন্যুতেই খেলা হলেও পূর্বের মতো ঢাকায় দু’দফা খেলার পরিবর্তে একবারই আয়োজন করা হবে।

    ইফতিখার রহমান মিঠু বলেন, দলগুলোর পক্ষ থেকে ভ্রমণ কমানোর অনুরোধ ছিল। তাই তিনটি ভেন্যুতেই খেলা হবে, তবে ঢাকায় একাধিকবার ফেরত না আসার সিদ্ধান্ত হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleজুলাই অভ্যুত্থানকালে আমিরাতে বন্দি অবশিষ্ট ২৪ জনের মুক্তি শিগগির: আসিফ নজরুল
    Next Article ১,৬১৩ কোটি টাকার মানিলন্ডারিং: পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা

    Related Posts

    মেসিকে নিয়ে বলার মতো শব্দ নেই’, হ্যাটট্রিকের পর মুগ্ধ স্কালোনি

    জুন ১৭, ২০২৬

    ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপে

    জুন ১৭, ২০২৬

    রাত পোহালেই বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার, খেলা দেখবেন যেভাবে

    জুন ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬