Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

    আগস্ট ৭, ২০২৬

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    আগস্ট ৭, ২০২৬

    সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

    আগস্ট ৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 8
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নেতিবাচক ইক্যুইটি: আরও ৮ প্রতিষ্ঠানের সময়সীমা বাড়ালো বিএসইসি
    বিজনেস

    নেতিবাচক ইক্যুইটি: আরও ৮ প্রতিষ্ঠানের সময়সীমা বাড়ালো বিএসইসি

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ২৫, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর নেতিবাচক ইক্যুইটি ও অবাস্তব লোকসানের বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ে আরও সময় পেল আট প্রতিষ্ঠান। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শর্তসাপেক্ষে এই সময় বৃদ্ধি করেছে।

    মঙ্গলবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯৮৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

    বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, আট প্রতিষ্ঠানের জমা দেওয়া অ্যাকশন প্ল্যান বিবেচনা করে তাদের সময়সীমা বাড়ানো হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো-সিটি ব্রোকারেজ লিমিটেড, ওয়ান সিকিউরিটিজ লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ, বিডি সানলাইফ সিকিউরিটিজ লিমিটেড, আইএফআইসি সিকিউরিটিজ, এপেক্স ইনভেস্টমেন্টস লিমিটেড, এবাসি ইনভেস্টমেন্ট লিমিটেড, সোনালী ইনভেস্টমেন্ট পিএলসি।

    এর আগে গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত ৯৮৪তম কমিশন সভায় ২৮ প্রতিষ্ঠানকে একই ধরনের প্রভিশন সমন্বয়ের সময়সীমা বাড়ানো হয়।

    বিএসইসির মতে, নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের যথাযথ প্রভিশন সংরক্ষণ পুঁজিবাজারের সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনের ধারাবাহিক এই পদক্ষেপ পুঁজিবাজারকে আরও স্থিতিশীল করতে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: রিজভী
    Next Article চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি-রুলের রায় ৪ ডিসেম্বর

    Related Posts

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    আগস্ট ৭, ২০২৬

    জ্বালানি সংকট: ৮ কার্গো এলএনজি ও ৫ হাজার টন এলপিজি কিনছে সরকার

    আগস্ট ৬, ২০২৬

    গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ভারতের সহায়তা চাইল বাংলাদেশ

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

    সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬