Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দেড় বছরের মধ্যেই সব আর্থিক প্রতিষ্ঠানে ক্যাশলেস আন্তঃলেনদেন: গভর্নর
    বিজনেস

    দেড় বছরের মধ্যেই সব আর্থিক প্রতিষ্ঠানে ক্যাশলেস আন্তঃলেনদেন: গভর্নর

    By ম্যাংগো টিভিনভেম্বর ২৪, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশে আগামী দেড় বছরের মধ্যে সব আর্থিক প্রতিষ্ঠানের জন্য সমন্বিত ক্যাশলেস আন্তঃলেনদেন ব্যবস্থা চালু করা হবে। ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), বিমা কোম্পানি, মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানসহ সব আর্থিক সেবা প্রতিষ্ঠানের লেনদেন একটি একীভূত ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

    সোমবার (২৪ নভেম্বর) ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে গেটস ফাউন্ডেশনের মোজালুপের সঙ্গে বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে ইন্টার-অপারেবল পেমেন্ট প্ল্যাটফর্ম স্থাপনের চুক্তি স্বাক্ষর করে। নিরাপত্তাজনিত কারণে চুক্তি স্বাক্ষর ভার্চুয়ালি সম্পন্ন হয়।

    গভর্নর জানান, মোজালুপভিত্তিক ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস)’ নামের নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে ক্যাশ-আউট করার প্রয়োজনীয়তা অনেকাংশেই কমে যাবে এবং সব ধরনের আর্থিক সেবা একক নেটওয়ার্কের আওতায় আসবে।

    তিনি বলেন, আমাদেরকে ক্যাশলেস হতেই হবে, এখানে ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই। ব্যাংক, এমএফএস, পিএসপি, এজেন্ট ব্যাংকিং, মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন, ক্রেডিট কার্ড ইস্যুয়ার-সবাইকে একই সিস্টেমে আনা হবে এই ইন্টারঅপারেবিলিটির মাধ্যমে।’

    মোজালুপ প্রযুক্তি সম্পর্কে গভর্নর বলেন, ‘এটি অনেক দেশে ব্যবহৃত একটি পরীক্ষিত ও প্রমাণিত প্রযুক্তি। আমরা নতুন বা অপরীক্ষিত কিছু আনছি না। বাংলাদেশের মতো বৃহৎ অর্থনীতি ও জনসংখ্যার দেশে এই সিস্টেম দ্রুত সম্প্রসারিত হবে বলে আশা করছি।’

    তিনি আরও জানান, আজ থেকেই ইমপ্লিমেন্টেশন প্রোগ্রাম শুরু হলো। দেড় বছরের মধ্যে, অর্থাৎ ২০২৭ সালের জুলাইয়ে পূর্ণাঙ্গ অপারেশন চালু হয়ে যাবে। এর আগেই টেস্টিং ও আংশিক কার্যক্রম শুরু হবে।

    বাংলাদেশের ক্যাশলেস অর্থনীতির অগ্রযাত্রায় এটি হবে একটি বড় পদক্ষেপ, বলে উল্লেখ করেন গভর্নর।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleরামপুরা গণহত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর
    Next Article প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ করলো জামায়াত

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার

    মে ১, ২০২৬

    রাজধানীর ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন

    এপ্রিল ৩০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫