Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ই-পারিবারিক আদালতের কার্যক্রম শুরু, বিচারসেবা হবে আরও সহজ ও দ্রুত
    আইন ও বিচার

    ই-পারিবারিক আদালতের কার্যক্রম শুরু, বিচারসেবা হবে আরও সহজ ও দ্রুত

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ২৪, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকা মহানগর আদালতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ই-পারিবারিক আদালত। সোমবার (২৪ নভেম্বর) এই আধুনিক ডিজিটাল সেবার উদ্বোধন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। নতুন এই ব্যবস্থা পারিবারিক মামলার দীর্ঘসূত্রতা, অতিরিক্ত খরচ, অপ্রয়োজনীয় জটিলতা, কাগজের নথির ঝামেলা এবং আদালতকেন্দ্রিক ভিড়ের মতো পুরোনো সমস্যার উল্লেখযোগ্য সমাধান করবে বলে আশা করা হচ্ছে।

    কী সুবিধা মিলবে?

    ই-পারিবারিক আদালতের মাধ্যমে-অনলাইনে দ্রুত মামলা ব্যবস্থাপনা, ঘরে বসে সেবা গ্রহণ, ন্যূনতম খরচে প্রক্রিয়া সম্পন্ন, ডিজিটাল নথি ব্যবস্থাপনা, সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা রেজিস্ট্রেশন, অনলাইন শুনানির সময় নির্ধারণ (শিডিউলিং) এ সবই সহজে করা যাবে।

    ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের জগন্নাথ–সোহেল স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন,
    এই উদ্যোগ সব পক্ষকে গ্রহণ করতে হবে। যে সরকারই আসুক, এর ধারাবাহিকতা বজায় রাখা জরুরি।

    পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পেপারলেস বিচারপ্রক্রিয়া বিচারব্যবস্থার জন্য যেমন অগ্রগতি, তেমনি পরিবেশের জন্যও ইতিবাচক।

    ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগ–সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ডিজিটাল ব্যবস্থা আইনজীবীদের দ্রুত সেবা দিতে সাহায্য করবে।

    সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, এই উদ্যোগ বিচারব্যবস্থাকে পেপারলেস সিস্টেমের দিকে এগিয়ে নেবে।

    ডিজিটাল রূপান্তরের ধারাবাহিকতায় ই-পারিবারিক আদালত বিচারসেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleফাইনালে সুপার ওভারে হার, রানার্স-আপ বাংলাদেশ ‘এ’ দল
    Next Article পুঁজিবাজারে ১০ বছর মেয়াদি নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

    Related Posts

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬