Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন

    জুন ২২, ২০২৬

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল

    জুন ২২, ২০২৬

    পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

    জুন ২২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 22
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন: নিবিড় পর্যবেক্ষণে রাখার পরামর্শ
    রাজনীতি

    খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন: নিবিড় পর্যবেক্ষণে রাখার পরামর্শ

    By ম্যাংগো টিভিনভেম্বর ২৪, ২০২৫1 Min Read
    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া | ছবি: সংগৃহীতবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া | ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে বলে জানিয়েছে এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড। রোববার (২৩ নভেম্বর) রাতে তার শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমকে ব্রিফিং করেন বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

    তিনি জানান, হাসপাতালে নেওয়ার পর খালেদা জিয়ার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী ১২ ঘণ্টা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    অধ্যাপক সিদ্দিকী বলেন, আপনারা জানেন, গত কয়েক মাসে তিনি বারবার অসুস্থ হয়েছেন। একাধিক শারীরিক জটিলতা রয়েছে তার। আজও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, চিকিৎসা জোরদার করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা পর আরও কিছু পরীক্ষা করতে হতে পারে।

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া কতদিন হাসপাতালে থাকতে হবে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি তার শারীরিক অবস্থার অগ্রগতি ও চিকিৎসার প্রতিক্রিয়ার ওপর নির্ভর করছে।

    এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। পরে প্রয়োজনীয় পরীক্ষার জন্য তাকে ভর্তি করা হয়।

    মেডিকেল বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাইফুল ইসলাম, ডা. জিয়াউদ্দিন, ডা. জাফর আহমেদ ও ডা. মামুন আহমেদ উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleওয়াটার-রেজিজট্যান্সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করল রিয়েলমি সি৮৫ সিরিজ
    Next Article গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ : পূর্নাঙ্গ রায় প্রকাশ

    Related Posts

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল

    জুন ২২, ২০২৬

    লন্ডনে হাসনাতসহ ৪ জনের বিরুদ্ধে আ. লীগের মামলা, এনসিপির প্রতিবাদ

    জুন ২১, ২০২৬

    লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য মোশাররফ আর নেই

    জুন ২১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল

    পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

    মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬