Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, May 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ক্ষমতায় গেলে ইমাম-খতিবদের স্থায়ী ভাতা দেওয়ার ঘোষণা বিএনপির
    Uncategorized

    ক্ষমতায় গেলে ইমাম-খতিবদের স্থায়ী ভাতা দেওয়ার ঘোষণা বিএনপির

    By ম্যাংগো টিভিনভেম্বর ২৩, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আগামী জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিলে ক্ষমতায় গিয়ে ইমাম-খতিবদের জন্য স্থায়ী সম্মানী ভাতার ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    তিনি বলেন, আলেমরা সমাজ সংস্কারক। আগামী নির্বাচনে ইমাম-খতিবসহ সব আলেমের সমর্থন চাই।

    রোববার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন।

    তারেক রহমান বলেন, দেশের ধর্মীয় ও সামাজিক অগ্রগতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আগামী নির্বাচনে ইমাম-খতিবসহ সব আলেম-ওলামার সমর্থন আমরা চাই।

    তিনি দাবি করেন, বিএনপি সবসময় ইসলামবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার ছিল এবং ইসলামের মৌলিক বিষয় নিয়ে কখনো আপস করেনি। স্বাধীনতা রক্ষায় আসন্ন জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ইমাম-খতিবদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

    সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, দাঈ শায়খ আহমাদুল্লাহসহ বিভিন্ন ইসলামী দলের নেতারা বক্তব্য দেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদল-মার্কা দেখে ভোট দেওয়ার সেই অবস্থা এখন নেই: সারজিস আলম
    Next Article হাসিনাকে ফেরাতে ভারতকে আবার চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

    Related Posts

    পরীক্ষা ছাড়াই অন্য ব্যাংকে উচ্চ পদে যেতে পারবেন ব্যাংকাররা

    এপ্রিল ২৯, ২০২৬

    সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

    এপ্রিল ২৯, ২০২৬

    ট্রাম্পের ইরানে হামলা স্থগিতের ঘোষণা, তেলের দাম কমলো

    মার্চ ২৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫