Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম

    আগস্ট ৮, ২০২৬

    মুক্তিযুদ্ধ জনতার ছিল, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    আগস্ট ৮, ২০২৬

    ১৭৭ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর

    আগস্ট ৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 8
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়: প্রধান বিচারপতি
    আইন ও বিচার

    বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়: প্রধান বিচারপতি

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ২২, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ‘বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়। তখন সংবিধানও নির্বাক হয়ে যায়’- মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, জুলাই বিপ্লব সংবিধান উৎখাতের আন্দোলন ছিল না; বরং সংবিধানের সঙ্গে সম্পর্ককে বিশুদ্ধ করা, স্বচ্ছতা নিশ্চিত করা, জবাবদিহি প্রতিষ্ঠা এবং জনগণের সাড়া পাওয়াই ছিল সেই আন্দোলনের মূল উদ্দেশ্য।

    শনিবার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা ও সংকটের সময়ে বিচার বিভাগকে সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। বিচার বিভাগের সংস্কার কোনো বাহ্যিক সাজসজ্জা নয়, বরং রাষ্ট্রের ন্যায়, নীতি ও গণতন্ত্রকে টিকিয়ে রাখার টেকসই সংগ্রাম।

    ২০২৪ সালের সেপ্টেম্বরের সংস্কার রোডম্যাপ আদালতের প্রশাসনিক দুর্বলতা চিহ্নিত করে একটি আধুনিক, নৈতিক ও দক্ষ বিচারব্যবস্থা গড়ে তোলার ভিত্তি তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

    প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশ যখন নতুন রাজনৈতিক ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন বিচার বিভাগকে নীতিগতভাবে স্থির ও দৃঢ় থাকতে হবে। পাশাপাশি পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতার প্রতিও সতর্ক থাকতে হবে।

    অনুষ্ঠানে বক্তব্য দেন-পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)-এর প্রেসিডেন্ট জিল্লুর রহমান, সিজিএস’র নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী।

    গবেষণা প্রতিষ্ঠান সিজিএস আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ আন্তর্জাতিক সম্মেলনের এটি চতুর্থ আসর। তিন দিনব্যাপী সম্মেলনে ৮৫টি দেশের ২০০ জন আলোচক, ৩০০ জন ডেলিগেট এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleব্রাজিলের গৃহবন্দি সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার
    Next Article একই দিনে নির্বাচন ও গণভোট বড় চ্যালেঞ্চ: সিইসি

    Related Posts

    জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম

    আগস্ট ৮, ২০২৬

    মুক্তিযুদ্ধ জনতার ছিল, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    আগস্ট ৮, ২০২৬

    সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

    আগস্ট ৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম

    মুক্তিযুদ্ধ জনতার ছিল, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    ১৭৭ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর

    ইয়েমেনে ফের বড় যুদ্ধের আশঙ্কা, হুথিদের হামলায় নিহত ৩০ সরকারি সেনা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬