Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

    আগস্ট ৮, ২০২৬

    তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

    আগস্ট ৮, ২০২৬

    প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক

    আগস্ট ৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 8
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছু করেনি জামায়াত: মির্জা ফখরুল
    Uncategorized

    ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছু করেনি জামায়াত: মির্জা ফখরুল

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ২২, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১০ বছরে জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। শনিবার (২২ নভেম্বর) রাজধানীর আইডিইবি মিলনায়তনে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

    মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র নিশ্চিত করা গেলে সবার অধিকার প্রতিষ্ঠা সম্ভব। ছাত্র ও জনতার আন্দোলনে যে পরিবর্তন এসেছে, সেটিকে কাজে লাগাতে চান তারা। তিনি আরও বলেন, জুলাই সনদে অনেক সিদ্ধান্ত এসেছে, যেটিতে বিএনপিসহ অনেক রাজনৈতিক দল স্বাক্ষর করেনি; তবে সুষ্ঠু নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ ও ঐক্য জরুরি।

    ধর্মীয় মূল্যবোধ ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার বিষয়টি ইসলাম সমর্থন করে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, গণভোট এবং ‘পিআর’ পদ্ধতি নিয়ে সাধারণ মানুষ এখনো বিভ্রান্ত। ‘গণভোটে ‘হ্যাঁ’-‘না’ মানুষ বুঝতেই পারছে না; শেষ দিন পর্যন্তও হয়তো বুঝবে না।’

    তিনি আরও বলেন, গত ১৫-১৬ বছর একটি ‘ভয়াবহ দানবীয় সরকার’ দেশ চালিয়েছে, নিজের লোক বসাতে গিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে বলেও দাবি করেন তিনি।

    দেশের নৈতিক অবক্ষয়ের প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলেন-‘এতো মুসলমানের দেশ, এতো মাদ্রাসা-মসজিদ থাকা সত্ত্বেও দেশে এতো অন্যায়, দুর্নীতি, চুরি কেন? কেন মানুষ সম্পদ বিদেশে পাচার করে দেয়? একটি ভালো মানুষ তৈরির আগ্রহ কোথায় হারিয়ে যায়?’

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article২৪ ঘণ্টার আগেই আবারও ভূমিকম্প, গাজীপুরের বাইপাইলে রেকর্ড
    Next Article রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত

    Related Posts

    শেখ হাসিনার অনুষ্ঠান নিয়ে মুখ খুলল ভারত সরকার

    আগস্ট ৪, ২০২৬

    নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে নতুন অর্থবছর শুরু, আয় কমেছে ০.৯০ শতাংশ

    আগস্ট ৪, ২০২৬

    জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে : মির্জা ফখরুল

    আগস্ট ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

    তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

    প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক

    জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬