Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    জুন ২২, ২০২৬

    প্রতিশোধ নিলে কারও উপকার হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুন ২২, ২০২৬

    স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

    জুন ২২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 22
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ইভ্যালির রাসেল ও নাসরিনের ৫ বছরের কারাদণ্ড
    বিজ্ঞান ও প্রযুক্তি

    ইভ্যালির রাসেল ও নাসরিনের ৫ বছরের কারাদণ্ড

    By ম্যাংগো টিভিনভেম্বর ১২, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রতারণার অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

    বুধবার (১৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। তাই আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

    আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    মামলার অভিযোগে জানা যায়, আসামিরা প্রতারণার উদ্দেশ্যে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করতেন। ইভ্যালি তাদের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে আকর্ষণীয় অফার দিয়ে পণ্যের অর্ডার নিত। সেই ধারাবাহিকতায় ২০২১ সালের ২০ মার্চ বাদী সাদিকুর রায়হান তিনটি মোটরসাইকেল অর্ডার করেন।

    কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ করা হয়নি। পরবর্তীতে বাদীকে সিটি ব্যাংকের দুটি চেক দেওয়া হলেও ২০২২ সালের ১২ এপ্রিল ব্যাংকে জমা দিলে তা অপর্যাপ্ত অর্থের কারণে ফেরত আসে।

    এরপর বাদী ২০২৩ সালের ২৬ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালত আজ রায় ঘোষণা করে ইভ্যালির শীর্ষ দুই কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleতেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে অগ্নিসংযোগ, হাতেনাতে আটক ২
    Next Article মার্জিন বিধিমালা ২০২৫ নিয়ে হাইকোর্টের রুল জারি

    Related Posts

    দেশীয় শিল্প ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: প্রযুক্তিমন্ত্রী

    জুন ১৬, ২০২৬

    অ্যামাজন-আলি এক্সপ্রেসে পণ্য বিক্রি করতে পারবে দেশি উদ্যোক্তারা

    জুন ১৬, ২০২৬

    ফিফা বিশ্বকাপের উন্মাদনায় লেনোভোর বিশেষ এডিশন ল্যাপটপ বাজারে

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    প্রতিশোধ নিলে কারও উপকার হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

    স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

    ডিএমপির দুই ডিসিকে বদলি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬