Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, May 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ঢাকা ও আশপাশে বিজিবি মোতায়েন
    জাতীয়

    ঢাকা ও আশপাশে বিজিবি মোতায়েন

    By ম্যাংগো টিভিনভেম্বর ১২, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

    বিজিবির সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানী ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই তারা মাঠে টহল দিচ্ছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে সরকার। রাজধানীর ভেতর ও প্রবেশপথে কঠোর নজরদারি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে কোনো ধরনের জমায়েত ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

    এর আগে গত কয়েকদিনে ঢাকায় একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ইতিমধ্যে অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    ঢাকা মহানগর পুলিশের এক কর্মকর্তা জানান, ককটেল হামলা ও অগ্নিসংযোগে জড়িতদের মধ্যে অনেকেই ঢাকার বাইরে থেকে এসেছে এবং দ্রুত এলাকা ত্যাগ করছে। নিরাপত্তা জোরদারে রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে।

    তিনি আরও বলেন, গুজব ও আতঙ্ক সৃষ্টির জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা হচ্ছে। পুরনো ভিডিও পোস্ট করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে পুলিশের সাইবার ইউনিট কাজ করছে।

    এদিকে, সাম্প্রতিক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে দেশের সব বিমানবন্দরকেও সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, সরকারের অবস্থান স্পষ্ট-অরাজকতা সৃষ্টি হলে কোনো ছাড় দেওয়া হবে না।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleযুক্তরাষ্ট্রে শাটডাউন অবসানে আজ সিনেটে চূড়ান্ত ভোট
    Next Article গাজীপুরে রাতভর দুর্বৃত্তদের তাণ্ডব: তিনটি বাসে অগ্নিসংযোগ

    Related Posts

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচি প্রকাশ

    মে ৫, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫