Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » অগ্রণী ব্যাংকের টাকা আত্মসাৎ: সাবেক দুই এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
    বিজনেস

    অগ্রণী ব্যাংকের টাকা আত্মসাৎ: সাবেক দুই এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

    By ম্যাংগো টিভিনভেম্বর ১১, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    অগ্রণী ব্যাংকের ফ্লোর স্পেস কেনার নামে প্রায় ২২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক (এমডি)সহ নয়জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    সোমবার (১০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ। মামলাগুলো দুদকের সহকারী পরিচালক মো. রহুল হক বাদী হয়ে দায়ের করেন।

    মামলায় আসামি করা হয়েছে অগ্রণী ব্যাংকের সাবেক এমডি ও সিইও সৈয়দ আব্দুল হামিদ, সাবেক এমডি মোহাম্মদ শামস-উল ইসলাম, সাবেক মহাব্যবস্থাপক আবুল বাশার সেরনিয়াবাত ও মো. দেলোয়ার হোসেন, সাবেক সহকারী মহাব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক উপ-মহাব্যবস্থাপনা পরিচালক সাধন চন্দ্র মণ্ডল, সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আব্দুল খালেক, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক আওলাদ হোসেন এবং আলমপনা বিল্ডার্স লিমিটেডের এমডি মো. আসাদকে।

    এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের অর্থ আত্মসাৎ করেছেন। ২০১৩ থেকে ২০১৪ সালের মধ্যে অগ্রণী ব্যাংকের বাবুবাজার শাখা ও ঢাকা দক্ষিণাঞ্চল কার্যালয়ের জন্য অনুমোদন ছাড়াই ১৪ কোটি টাকা অগ্রিম উত্তোলন করা হয়।

    দুদকের অভিযোগে আরও বলা হয়, আসামিরা বাংলাদেশ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের নীতিমালা উপেক্ষা করে অবৈধভাবে লেনদেন সম্পন্ন করেন, যার ফলে সরকারি তহবিলে কোটি কোটি টাকার ক্ষতি হয়।

    আরেক মামলায় বলা হয়েছে, ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই আলমপনা বিল্ডার্সের ‘আলমপনা রব-নূর টাওয়ার’-এর দ্বিতীয় তলায় ফ্লোর স্পেস কেনার নামে ৭ কোটি ২০ লাখ টাকা অগ্রিম দেওয়া হয়। ভবনের মালিকানা দলিল সম্পাদনের আগেই আলমপনা বিল্ডার্সের এমডি বিক্রয় প্রস্তাব দেন।

    দুদকের অনুসন্ধানে দেখা গেছে, ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে একাধিক ধাপে মোট ২২ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে : মির্জা ফখরুল
    Next Article ইসলামাবাদের আদালতের বাইরে ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত ১২

    Related Posts

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬

    বিএসইসি’র উদ্যোগে পবিত্র রমজান মাসে দোয়া ও ইফতার মাহফিল

    মার্চ ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫