Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নতুন পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা
    জাতীয়

    নতুন পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা

    By ম্যাংগো টিভিনভেম্বর ৯, ২০২৫2 Mins Read
    অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সংগৃহীত ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নতুন পে-কমিশনের সিদ্ধান্ত বর্তমান সরকার নয়, বরং আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

    রবিবার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    অর্থ উপদেষ্টা বলেন, একটা পে-কমিশনের ব্যাপার আছে, সেটা আমরা এখন কিছু বলতে পারি না। কারণ সেটি আগামী সরকারের দায়িত্বে থাকবে। আগামী সরকার হয়তো এসে সেটি করতে পারে।

    অর্থ উপদেষ্টা জানান, ১৫ নভেম্বর আইএমএফের সঙ্গে তার চূড়ান্ত বৈঠক হবে। তিনি বলেন, আইএমএফের সঙ্গে আমার জুমে কথা হয়েছে। তারা বলেছে, তোমাদের সার্বিক অর্থনৈতিক দিকটা আমরা অত্যন্ত হ্যাপি। তোমরা যা যা করার চেষ্টা করছ, সেটা ঠিকভাবে এগোচ্ছে।

    তবে আইএমএফ কিছু সুপারিশ দিয়েছে- রাজস্ব আয় বাড়ানো, বিশেষ করে ট্যাক্স-জিডিপি অনুপাত উন্নত করা,এবং সামাজিক সুরক্ষা খাতে (স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, নিরাপত্তা) আরও ব্যয় বাড়ানো।

    অর্থ উপদেষ্টা বলেন, আমাদের লোকজন ট্যাক্স দিতে চায় না, আবার এনবিআর দুই মাস বন্ধ থাকায় রাজস্ব আদায়ে প্রভাব পড়েছে। তবুও আমরা চেষ্টা করছি।

    তিনি জানান, বর্তমান সরকার তাদের কাজগুলো সংহত (consolidate) করে রেখে যাবে, যাতে পরবর্তী সরকার সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে পারে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আমরা সেটাকে প্যাকেজ আকারে সাজিয়ে আগামী সরকারের কাছে হস্তান্তর করব, বলেন সালেহউদ্দিন আহমেদ।

    অর্থ উপদেষ্টা আরও বলেন, আমাদের ব্যাংক সেক্টর এখনো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিছু সংস্কার শুরু হয়েছে, বাকিগুলো ধীরে ধীরে করা হবে।

    আইএমএফের ষষ্ঠ কিস্তি বর্তমান সরকারের আমলে পাওয়া যাবে কি না-এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা রাজি হয়েছি আগেই, এখন আর তাড়াহুড়োর দরকার নেই। আইএমএফ ফেব্রুয়ারিতে, নির্বাচনের সময় আবার রিভিউতে আসবে, তারপর তারা সিদ্ধান্ত নেবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleকার্যকারিতা শিথিল রেখে নতুন মার্জিন ঋণ বিধিমালার গেজেট জারি করল বিএসইসি
    Next Article ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াতি: সাবেক এমডি, চেয়ারম্যানসহ ৬৭ জন আসামি

    Related Posts

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬