Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘৩৬ জুলাই’কে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ উল্লেখ করে শুভেচ্ছা জানালেন তিশা

    আগস্ট ৫, ২০২৬

    কাঁচাবাজারে অস্বাভাবিক হারে বেড়েছে সবজির দাম, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

    আগস্ট ৫, ২০২৬

    ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস?

    আগস্ট ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, August 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ‘শিক্ষকদের অযৌক্তিক আন্দোলনে পড়াশোনা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা’
    জাতীয়

    ‘শিক্ষকদের অযৌক্তিক আন্দোলনে পড়াশোনা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা’

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ৮, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেড থেকে একবারে ১০ম গ্রেডে উন্নীত হওয়ার দাবি অযৌক্তিক উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, স্বাধীন দেশের নাগরিক হিসেবে তারা দাবি জানাতে পারেন, কিন্তু আন্দোলনের নামে যদি বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হয়, তাহলে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    শনিবার (৮ নভেম্বর) দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    উপদেষ্টা বলেন, প্রধান শিক্ষকদের মাত্রই ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। সাধারণ শিক্ষকদের সংখ্যা অনেক বেশি-তাই এখনই এই দাবি বাস্তবায়ন সম্ভব নয়। তবে তারা যেন অন্তত ১১তম গ্রেডে উন্নীত হতে পারেন, সে বিষয়ে কাজ চলছে।

    তিনি আরও বলেন, বেশিরভাগ শিক্ষকই মনে করেন ১০ম গ্রেডের দাবি বাস্তবসম্মত নয়। তাই এখন আন্দোলনে নামা যৌক্তিক নয়।

    এর আগে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা- শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল এবং জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

    সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার মো. ফিরোজ শাহ। প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরীন আকতার, এবং সাতক্ষীরা জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোজাফফর উদ্দীন।

    ডা. বিধান রঞ্জন বলেন, শিক্ষা শুধু বই-পুস্তকের বিষয় নয়-এটি অভিজ্ঞতার মাধ্যমে আচরণের বিকাশ ঘটায়। সহশিক্ষা ও পাঠ্যক্রম মিলেই শিশুর নৈতিক ও বুদ্ধিবৃত্তিক চিন্তার বিকাশ ঘটায়। তিনি আরও যোগ করেন, শিক্ষাকে আনন্দদায়ক করতে সাংস্কৃতিক কার্যক্রমের প্রতি গুরুত্ব দিতে হবে। সফল স্কুলের দৃষ্টান্ত অনুসরণ করে অন্য স্কুলগুলো নিজেদের উন্নত করতে পারে। মিশ্র মানের শিক্ষার্থীরা একে অপরের কাছ থেকে শিখে দ্রুত অগ্রসর হতে পারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleকারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান
    Next Article ডায়াবেটিস ও স্থূলতায় ভিসা বাতিলের ঝুঁকি, ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা

    Related Posts

    খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেপ্তার

    আগস্ট ৫, ২০২৬

    আ’লীগ মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিল, অস্বীকারের উপায় নেই: আসিফ নজরুল

    আগস্ট ৫, ২০২৬

    গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগস্ট ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘৩৬ জুলাই’কে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ উল্লেখ করে শুভেচ্ছা জানালেন তিশা

    কাঁচাবাজারে অস্বাভাবিক হারে বেড়েছে সবজির দাম, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

    ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস?

    নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬