Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, March 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান
    রাজনীতি

    চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান

    By ম্যাংগো টিভিনভেম্বর ৬, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুব সমাজ জাতির অমূল্য সম্পদ। তারাই চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত করেছে। তিনি জানান, অদম্য দুঃসাহসী এই যুবশক্তিকে কাজে লাগিয়ে তারুণ্য নির্ভর ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চায় জামায়াত।

    বুধবার (৫ নভেম্বর) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমায় দলীয় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন শফিকুর রহমান। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন সিলেট-২ ও ৩ এর ভোট কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সম্মেলনের আয়োজন করেছিল সিলেট জেলা জামায়াত।

    সম্মেলনে জামায়াত আমির বলেন, তাদের স্বপ্নের বাংলাদেশে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, দুঃশাসন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তারা কোনো বাধা মানবেন না। দেশপ্রেমিক ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।

    ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া হয়নি। দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে এতো মানুষ শহীদ হয়েছেন। তিনি দেশমাতৃকার গর্বিত সন্তান শহীদদের রক্তের মূল্য দিতে হবে এবং তাদের যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন।

    আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদের কোনো মূল্য নেই উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির বলেন, এ জন্যই দেশের অধিকাংশ দল একসঙ্গে ঐক্যবদ্ধভাবে গণভোটের দাবি জানাচ্ছে। তিনি বলেন, এই বিষয়টিকে অন্তর্বর্তী সরকারের অবশ্যই গুরুত্ব দিতে হবে।

    জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

    জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম ও জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য সাইফুল্লাহ আল-হোসাইনের যৌথ পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা নায়েবে আমির ও সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট জেলা সেক্রেটারি ও সিলেট-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. জয়নাল আবেদীন, সিলেট মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সিলেট-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ এবং জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাশুক আহমদ। সূত্র; বাসস।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআট ইসলামিক দলের পদযাত্রা আজ
    Next Article শেয়ারবাজারে পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত

    Related Posts

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’: জামায়াতের বিবৃতি

    মার্চ ২০, ২০২৬

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫