Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আমদানি বন্ধ, সরবরাহে সংকট-পেঁয়াজের কেজি ছাড়াল ১০০ টাকা
    বাজারদর

    আমদানি বন্ধ, সরবরাহে সংকট-পেঁয়াজের কেজি ছাড়াল ১০০ টাকা

    By ম্যাংগো টিভিনভেম্বর ৪, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকার বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০০ টাকা ছাড়িয়েছে। গত দুই দিনে প্রতি কেজিতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। বর্তমানে বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০, ১২০ টাকায়, যা তিনদিন আগেও ছিল ৮০ থেকে ৮৫ টাকা।

    পাইকারি বাজারে মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ৯০ থেকে ১০৫ টাকায়, যেখানে গত সপ্তাহের শেষে তা ছিল ৭২ থেকে ৮৫ টাকার মধ্যে।

    শ্যামবাজারের আড়তদাররা বলছেন, ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

    কুমিল্লা আড়তের ব্যবসায়ী আবুল কালাম বলেন, পাবনা ও ফরিদপুরের আড়তে পেঁয়াজের দাম বেড়েছে, তার প্রভাব পড়েছে সারাদেশে। পাইকারিতে আগের চেয়ে প্রায় ২০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।

    তিনি আরও বলেন, বাজারে যে পরিমাণ পেঁয়াজ আসছে, তা পর্যাপ্ত নয়। সরবরাহ সংকটের কারণেই খুচরা দামে প্রভাব পড়ছে।

    ব্যবসায়ীরা জানান, আমদানি কম হওয়া এবং মৌসুম শেষে মজুদ সংকট দাম বাড়ার প্রধান কারণ। তারা ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দ্রুত দেওয়ার দাবি জানিয়েছেন।

    দেশে রবি মৌসুমের পেঁয়াজ রোপণ শুরু হয়েছে অক্টোবরের মাঝামাঝি, যা কিছুটা দেরিতে হওয়ায় নতুন পেঁয়াজ বাজারে আসতে সময় লাগবে বলে জানা গেছে। ফলে সময়মতো আমদানি অনুমোদন না পেলে বাজার আরও অস্থিতিশীল হতে পারে, আশঙ্কা সংশ্লিষ্টদের।

    এদিকে কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য ৩ হাজারের বেশি আইপি (ইমপোর্ট পারমিট) আবেদন জমা পড়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইংয়ে।

    সরকারি হিসাবে, দেশে বছরে পেঁয়াজের চাহিদা ৩৫ লাখ টন, আর গত মৌসুমে উৎপাদন হয়েছে ৩৮ লাখ টন। তবে উৎপাদন বেশি হলেও আমদানিনির্ভরতা ও মজুদ ব্যবস্থার ঘাটতি বাজারে অস্থিরতা তৈরি করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleতিন শতাধিক বিচারককে পদোন্নতির সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায়
    Next Article সাইবার সুরক্ষা আইনে মামলা: ঢাবি শিক্ষিকা মোনামীর মামলার তদন্তের নির্দেশ

    Related Posts

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬

    বিএসইসি’র উদ্যোগে পবিত্র রমজান মাসে দোয়া ও ইফতার মাহফিল

    মার্চ ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫