Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » চট্টগ্রামে বিএসইসি ও সিএসই’র যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা
    বিজনেস

    চট্টগ্রামে বিএসইসি ও সিএসই’র যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

    By ম্যাংগো টিভিনভেম্বর ২, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর যৌথ উদ্যোগে ‘এএমএল/সিএফটি কমপ্লায়েন্স অ্যান্ড রিস্ক বেসড সুপারভিশন’ বিষয়ক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) সিএসই’র চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে আয়োজিত এই কর্মশালায় এক্সচেঞ্জের সংশ্লিষ্ট সকল স্টক ব্রোকার ও স্টক ডিলারের প্রতিনিধিরা অংশ নেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার মোঃ সাইফুদ্দিন, সিএফএ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন কমিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়া বিএসইসি’র সহকারী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান, মোঃ আশরাফুল হাসান, সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মেহেদী হাসান, সিএফএসহ সিএসই’র বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

    উদ্বোধনী বক্তব্যে সিএসই’র সিআরও মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ‘অবৈধ অর্থ বৈধ করার প্রচেষ্টাই মানি লন্ডারিং। আজকের প্রশিক্ষণ থেকে অংশগ্রহণকারীরা এএমএল/সিএফটি বিষয়ে কার্যকর ধারণা লাভ করবেন, যা ভবিষ্যতে আমাদের পুঁজিবাজারে ইতিবাচক ভূমিকা রাখবে।’

    প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি কমিশনার মোঃ সাইফুদ্দিন বলেন, ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ আজ একটি বৈশ্বিক বিষয়। গ্লোবাল মার্কেটে ইন্টিগ্রেশনের সঙ্গে এর গুরুত্ব আরও বেড়েছে। প্রতিটি CAMLCO বা BAMLCO কর্মকর্তাকে লেনদেনের স্বচ্ছতা ও KYC নীতিমালা মেনে চলতে হবে, যেন কোনোভাবেই মানি লন্ডারিংয়ের সুযোগ না থাকে।’

    তিনি আরও বলেন, কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে। ঐতিহ্যবাহী মার্কেন্টাইল ইতিহাসকে আধুনিক রূপ দিতে কমিশন এ বিষয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছে।”

    বিশেষ অতিথি বিএসইসি’র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘পুঁজিবাজারের টেকসই উন্নয়নের জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন অপরিহার্য। শক্তিশালী এএমএল/সিএফটি কমপ্লায়েন্স কালচার গড়ে তুলতে হবে। এটি কেবল আইনগত বাধ্যবাধকতা নয়, বরং জাতীয় স্বার্থ ও আন্তর্জাতিক মর্যাদার প্রশ্ন।’

    কর্মশালায় বিএসইসি’র সহকারী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান ও মোঃ আশরাফুল হাসান ‘এএমএল/সিএফটি কমপ্লায়েন্স অ্যান্ড রিস্ক বেসড সুপারভিশন’ বিষয়ে বিশদ উপস্থাপনা দেন।

    সমাপনী বক্তব্যে সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বলেন, ‘পুঁজিবাজার সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে আইনসম্মতভাবে কাজ করতে হবে। এটি কোনো বোঝা নয় বরং পেশাগত প্রস্তুতির একটি অপরিহার্য অংশ।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleজানুয়ারির প্রথম সপ্তাহেই শিক্ষার্থীদের হাতে নতুন বই : প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
    Next Article সরাসরি সাক্ষাৎকার নেবে আবুল খায়ের টোব্যাকো, সুযোগ পাবে ১০০ জন

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার

    মে ১, ২০২৬

    সয়াবিন তেলের দাম আবার বাড়ল

    এপ্রিল ২৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫