Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » মিডিয়া ও সামাজিক মাধ্যমে যোগাযোগ বাড়াতে বিএনপির নতুন কমিটি
    রাজনীতি

    মিডিয়া ও সামাজিক মাধ্যমে যোগাযোগ বাড়াতে বিএনপির নতুন কমিটি

    By ম্যাংগো টিভিনভেম্বর ২, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মূলধারার গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও তৃণমূল পর্যায়ের সঙ্গে যোগাযোগ জোরদারে নতুন করে ৭ সদস্যের সমন্বিত কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় অনুমোদনের পর শনিবার (১ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির নাম ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির সার্বিক তত্ত্বাবধানে থাকবেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    নতুন গঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন-

    স্পোকসপারসন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রেস বিষয়ক দায়িত্বে: সাংবাদিক ড. সালেহ শিবলী, টিভি ও রেডিও সমন্বয়: বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসাইন আলমগীর পাভেল,
    গ্রাসরুটস নেটওয়ার্কের নেতৃত্বে: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক: বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান অ্যাপোলো, কনটেন্ট জেনারেশন তত্ত্বাবধানে: ড. সাইমুম পারভেজ, রিসার্চ ও মনিটরিং দায়িত্বে: জাতিসংঘের সাবেক কর্মকর্তা রেহান আসাদ।

    বিএনপি জানায়, এই সমন্বিত কার্যক্রমের মূল লক্ষ্য হলো-দলের নীতি, আদর্শ, দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে আরও কার্যকরভাবে তুলে ধরা এবং সাংবাদিক ও গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদার করা।

    উল্লেখ্য, ২০২২ সালের ২০ জুন ‘বিএনপি মিডিয়া সেল’ গঠন করা হয়। শুরুতে ১০ সদস্যের এই সেলে পরবর্তীতে আরও কয়েকজনকে যুক্ত করা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআবারও জামায়াতের আমির নির্বাচিত ডা. শফিকুর রহমান
    Next Article ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আরও কমল

    Related Posts

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    মার্চ ১৮, ২০২৬

    আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

    মার্চ ১৭, ২০২৬

    মাছ ধরতে জেলেদের আর কোনো ইজারা দিতে হবে না: প্রতিমন্ত্রী নূর

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫