Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ক্ষমতায় গেলে অর্থনীতির নতুন মডেল তৈরি করবে বিএনপি: আমীর খসরু
    জাতীয়

    ক্ষমতায় গেলে অর্থনীতির নতুন মডেল তৈরি করবে বিএনপি: আমীর খসরু

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৭, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আগামীতে সরকার গঠন করতে পারলে দেশের অর্থনৈতিক কাঠামোতে বড় পরিবর্তন আনতে বিএনপি নতুন অর্থনৈতিক মডেল প্রণয়ন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

    সোমবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত দুই দিনব্যাপী ‘ইকোনমিক রিফর্ম সামিট ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    আমীর খসরু বলেন, সরকারি নিয়ন্ত্রণ কমিয়ে এনে বেসরকারি খাতকে প্রাধান্য দেওয়া হবে। আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি হ্রাস করে অর্থনীতির গতি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হবে। তিনি মন্তব্য করেন, “৩১ দফা বিএনপির প্রতিশ্রুতি। কেউ ঐকমত্য হোক বা না হোক বিএনপি তা বাস্তবায়ন করবে।”

    তিনি বলেন, নীতি প্রণয়ন আমলাদের কাজ নয়; বরং সংশ্লিষ্ট ও বিশেষজ্ঞদের দিয়ে নীতি তৈরি করতে হবে। গণতান্ত্রিক অর্থনীতির ভিত্তিতে সবার অংশগ্রহণে নতুন মডেল তৈরি করা হবে। তৃণমূলে যারা অর্থনীতির চালিকাশক্তি-তাদের ওপর বিনিয়োগই হবে মূল লক্ষ্য।

    বিএনপি নেতা আরও বলেন, বড় প্রকল্পে অর্থায়ন কোনো ব্যাংকের কাজ নয়; দীর্ঘমেয়াদী প্রকল্পে পুঁজিবাজার থেকে অর্থ তুলতে হবে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ও বিএসইসিতে ভুল নিয়োগের কারণে অর্থনীতি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি।

    দেশি ও বিদেশি বিনিয়োগের পথে প্রধান বাধা হিসেবে আমলাতান্ত্রিক জটিলতাকে চিহ্নিত করে তিনি বলেন, ‘আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণের কিছু নেই; তাদের দায়িত্ব বিকেন্দ্রীকরণ করলে স্বাভাবিকভাবেই জবাবদিহি বাড়বে।’ এজন্য বেসরকারি খাতকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।

    অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আবুল কাশেম খান, ড. মাশরুর রিয়াজ, মাহাদী আমিন, ড. নকিবুর রহমানসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। ‘ক্যাশলেস ইকোনমি অ্যান্ড ফিন্যান্সিয়াল ইনক্লুশন’ শীর্ষক সেশনে অংশ নেন সায়ীদ মোহাম্মদ কামাল ও ড. শাহাদত খান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleলাখো গ্রাহকের হাতের নাগালে স্মার্টফোন, অনারের নতুন কার্ড ছাড়া ইএমআই স্কিম
    Next Article বগুড়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালিতে হাজারো নেতাকর্মীর ঢল

    Related Posts

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুজনের অবস্থা আশঙ্কাজনক

    মার্চ ১৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫