Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নভেম্বরে শেষ হবে উপদেষ্টা পরিষদের কার্যক্রম: তথ্য উপদেষ্টা
    জাতীয়

    নভেম্বরে শেষ হবে উপদেষ্টা পরিষদের কার্যক্রম: তথ্য উপদেষ্টা

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৬, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আগামী নভেম্বরের মধ্যেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, এ সময়ের মধ্যে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ১৩টি সংস্কার কাজও শেষ করার চেষ্টা চলছে।

    রবিবার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, “সংস্কার কমিশন থেকে ২৩টি তাৎক্ষণিক বাস্তবায়নযোগ্য প্রস্তাব এসেছে। এর মধ্যে আমাদের মন্ত্রণালয় ১৩টি প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। নভেম্বরে পরিষদের কাজ শেষ হবে—তাই আগামী মাসেই কার্যক্রম গুছিয়ে নিতে চাই।”

    মাহফুজ আলম আরও বলেন, ‘ওয়ান হাউস, ওয়ান মিডিয়া পলিসি এবং সাংবাদিক সুরক্ষা আইন অচিরেই উপদেষ্টা পরিষদে তোলা হবে। অনলাইন নিউজ পোর্টালের জন্য নীতিমালা চূড়ান্ত পর্যায়ে। যেসব পত্রিকা বাস্তবে প্রকাশিত হয় না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

    বেসরকারি টেলিভিশন চ্যানেলের আইনগত কাঠামো প্রসঙ্গে তিনি বলেন, ‘টেলিভিশন চ্যানেলের নিবন্ধন দেওয়া হয়েছিল আওয়ামী লীগ ঘনিষ্ঠ কিছু গ্রুপ অব কোম্পানিজকে। তারা এখনো মালিকানা ধরে রেখেছে এবং বিদেশ থেকে লাভের টাকা নিয়ে যাচ্ছে। এসব কাঠামোতে পরিবর্তন আনা হবে।’

    ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ প্রসঙ্গে উপদেষ্টা জানান, কনটেন্ট নির্মাণ তথ্য মন্ত্রণালয়ের অধীনে থাকলেও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ আইসিটি বিভাগের আওতায় পড়ে। ইউটিউবসহ যেসব প্ল্যাটফর্মে কনটেন্ট থেকে আয় হয়, সেগুলো রেগুলেশনের আওতায় আনা হবে।

    সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো এক সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘কমপক্ষে নবম গ্রেডের কাছাকাছি বেতন নির্ধারণের উদ্যোগ চলছে। প্রচারসংখ্যা কমিয়ে বিজ্ঞাপনের হার বাড়াতে চাই, যেন গণমাধ্যম টিকে থাকে। স্থানীয় ও ইংরেজি পত্রিকার প্রকৃত প্রচারসংখ্যা যাচাই করা হবে।’

    নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘নোয়াব ও পত্রিকা মালিকদের সঙ্গে তিন দফা বৈঠক হয়েছে। তারা রাজি হননি। যারা বেতন দিতে পারবে না, তাদের বিজ্ঞাপনের হার কমিয়ে দেওয়া হবে। প্রতিযোগিতায় যারা টিকতে পারবে না, তারা ছিটকে যাবে।’

    অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘সাংবাদিকদের উপযুক্ত বেতন নিশ্চিত করতে উপদেষ্টা উদ্যোগ নিয়েছেন। কিন্তু ইউনিয়ন নেতারা অনেক সময় স্বার্থ বিক্রি করে দেন। এ কারণে আমরা পিছিয়ে পড়ি।’

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleমৃত্যুর ১৫ ঘণ্টা আগে আজাদ লিখলেন ‘জীবন থেকে পালাতে চাই’
    Next Article অপরাধ নিয়ন্ত্রণে সিম ব্যবহারে কড়াকড়ি: জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

    Related Posts

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুজনের অবস্থা আশঙ্কাজনক

    মার্চ ১৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫