Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ক্ষমতায় এলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দের ঘোষণা তারেক রহমানের
    রাজনীতি

    ক্ষমতায় এলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দের ঘোষণা তারেক রহমানের

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৫, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে দেশে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।

    শনিবার (২৫ অক্টোবর) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান তিনি।

    তারেক রহমান বলেন, বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। রাষ্ট্রের সুরক্ষা ও অগ্রগতির জন্য উপযুক্ত শিক্ষাব্যবস্থার বিকল্প নেই।’

    তিনি আরও বলেন, ‘শিক্ষাই একটি জাতির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত।’

    তারেক রহমান বলেন, ‘খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন ৮০টিরও বেশি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের পুরস্কৃত করে একটি গুরুত্বপূর্ণ সামাজিক কাজ সম্পন্ন করেছে। আমাদের দেশে আরও অনেক শামসুল আলম ফাউন্ডেশন দরকার।’

    তারেক রহমান আরও বলেন, ‘প্রিয় ছোট্ট বন্ধুরা, শিক্ষাকে তোমরা এমনভাবে কাজে লাগাও যাতে তা সমাজে ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তোমরা শুধু বাংলাদেশ নয়, বিশ্বেও সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হবে।’

    অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ২৫ বছর আগে বিএনপি ক্ষমতায় থাকাকালে তারেক রহমান দেশের রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি করেছিলেন। তিনি তৃণমূলে জনগণের সঙ্গে সংযোগ গড়ে তুলেছেন এবং লন্ডনে থেকেও শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

    মঈন খান আরও দাবি করেন, রাষ্ট্র সংস্কারের যে আলোচনা এখন চলছে তার ভিত্তি আড়াই বছর আগে তারেক রহমানই উপস্থাপন করেছেন। তার মতে, বিএনপিকে সংস্কার শেখানোর প্রয়োজন নেই, বরং অন্যদের তার কাছ থেকে শেখা উচিত।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, প্রেস উইং সদস্য সাইরুল কবীর খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বিশিষ্ট অর্থনীতিবিদ ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহীদুজ্জামান কাকন এবং পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দীনসহ অন্যান্যরা।

    এই মেধা বৃত্তি পরীক্ষায় ১০ হাজার ২১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleমধ্যরাতেই শেষ নিষেধাজ্ঞা, ইলিশ ধরায় সব প্রস্তুতি সম্পন্ন, জেলে পরিবারে আনন্দ
    Next Article রাউজানে রাজনৈতিক বিরোধে প্রাণ গেল যুবদল কর্মীর

    Related Posts

    ‘বগলদাবা’ বিরোধী দল হবে না জামায়াত: শফিকুর রহমান

    জুন ১৬, ২০২৬

    পোশাক নিয়ে মন্তব্য: মনিরুল হক চৌধুরীকে ক্ষমা চাইতে বললো এনসিপি

    জুন ১৫, ২০২৬

    তিন মামলায় হাইকোর্টে জামিন পেলেন মমতাজ বেগম

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬