Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি জামায়াত নেতা সেলিম উদ্দিনের

    আগস্ট ৪, ২০২৬

    নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে নতুন অর্থবছর শুরু, আয় কমেছে ০.৯০ শতাংশ

    আগস্ট ৪, ২০২৬

    ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করল ইরান

    আগস্ট ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, August 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বাংলাদেশ ব্যাংকের মতো বিএসইসিকেও স্বায়ত্তশাসনের দাবি ড. আনিসুজ্জামানের
    বিজনেস

    বাংলাদেশ ব্যাংকের মতো বিএসইসিকেও স্বায়ত্তশাসনের দাবি ড. আনিসুজ্জামানের

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ২২, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ ব্যাংকের মতোই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) স্বায়ত্তশাসন থাকা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।

    বুধবার (২২ অক্টোবর) আগারগাঁওয়ে বিএসইসি’র মাল্টিপারপাস হলে পুঁজিবাজার অংশীজনদের সঙ্গে কমিশনের চতুর্থ মাসিক সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।

    ড. আনিসুজ্জামান বলেন, বাংলাদেশ ব্যাংকের যদি স্বায়ত্তশাসন থাকে, তবে বিএসইসিও সেই সুযোগ পাওয়ার দাবিদার। আমাদের মানসিকতা বদলাতে হবে, গণতান্ত্রিক মূল্যবোধ ও সততার চর্চা করতে হবে। পুঁজিবাজার নিয়ে হতাশ হলে চলবে না— সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

    তিনি সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) রেজিস্ট্রেশন ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করে দ্রুত কার্যকর করার নির্দেশ দেন।

    সভায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, পুঁজিবাজার সংস্কার ও উন্নয়নে কমিশন ধারাবাহিকভাবে কাজ করছে। “মার্জিন বিধিমালা ২০২৫”, “মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০২৫” এবং “পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস ২০২৫” এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এসব বিধিমালা কার্যকর হলে পুঁজিবাজারের আইনি সংস্কারে বড় অগ্রগতি আসবে।

    তিনি বলেন, মার্জিন বিধিমালা গেজেটে প্রকাশের পর কার্যকর হবে। তবে আতঙ্কের কিছু নেই— বাজার সংশ্লিষ্টদের মতামত নিয়ে এটি চূড়ান্ত করা হয়েছে। প্রয়োজনে কার্যকরের পরও ছয় মাস থেকে এক বছরের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় করা হবে।

    সভায় উপস্থিত ছিলেন কমিশনার মো. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিনসহ বিএসইসি, ডিএসই, সিএসই, সিসিবিএল, ডিবিএ, আইসিবি, এফআরসি ও সিডিবিএল’র শীর্ষ কর্মকর্তারা।

    সভা শেষে বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজার সংস্কার বাস্তবায়ন একটি চলমান প্রক্রিয়া। আমরা সবাই মিলে কাজ করলে বাজারে আস্থা ও স্থিতিশীলতা ফিরে আসবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article‘সাংবিধানিক আদেশ’ পেলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
    Next Article নির্বাচনের আগে গণভোট না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য নয়: জামায়াত

    Related Posts

    ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে কর ছাড়

    আগস্ট ৩, ২০২৬

    এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ল

    আগস্ট ২, ২০২৬

    চার ব্যাংকের অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশ, বেড়েছে দুই ব্যাংকের ইপিএস

    আগস্ট ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি জামায়াত নেতা সেলিম উদ্দিনের

    নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে নতুন অর্থবছর শুরু, আয় কমেছে ০.৯০ শতাংশ

    ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করল ইরান

    যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬