Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

    জুন ১৮, ২০২৬

    আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

    জুন ১৮, ২০২৬

    প্রতারণা ও জালিয়াতির মামলায় কারাগারে সময় টিভির সাবেক এমডি জোবায়ের

    জুন ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সিইসির
    জাতীয়

    আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সিইসির

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২২, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেছেন, কোনো চাপের কাছে নতি স্বীকার না করে আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকতে হবে।

    বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিইসি।
    w
    তিনি বলেন, আমরা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল নই। অথচ, যে জাতি যত বেশি আইন মানে, সে জাতি ততটাই সভ্য। আমাদের ‘রুল অব ল’ প্রতিষ্ঠা করতে হবে-যেখানে কোনো ব্যক্তি নয়, আইনই হবে সর্বোচ্চ।

    সিইসি নাসির উদ্দীন আরও বলেন, নির্বাচনকালীন যেকোনো কাজ ন্যায়সংগত, আইনসম্মত ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হবে। উপজেলা পর্যায়ে সমন্বয় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আইনশৃঙ্খলা বাহিনী, প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের সঙ্গে সমন্বয় বজায় রাখাই ইউএনওদের অন্যতম দায়িত্ব।

    চাপমুক্ত থেকে দায়িত্ব পালনের বিষয়ে সিইসি বলেন, কোনো ধরনের চাপ বা প্রেশারের কাছে নতি স্বীকার করবেন না। নির্বাচন কমিশনও কোনো বেআইনি আদেশ দেবে না এবং কোনো অন্যায় চাপ মেনে নেবে না। সব নির্দেশনাই প্রচলিত আইনের আওতায় থাকবে।

    তিনি আরও বলেন, যেকোনো সংকট শুরুতেই চিহ্নিত করে তা মোকাবিলা করতে হবে। ঘটনা ঘটার পরে নয়, বরং যথাসময়ে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।

    প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, এই প্রশিক্ষণ শুধু নির্বাচনের জন্য নয়, এটি পুরো ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। শেখার কোনো শেষ নেই। এখান থেকে অর্জিত জ্ঞান অন্যদের মাঝেও ছড়িয়ে দিতে হবে।

    সিইসি আরও জানান, আরপিও (নির্বাচনী আইন) সংশোধনের পর ম্যানুয়াল আপডেট হলে প্রয়োজনীয় সংযোজন করা হবে। প্রশিক্ষণে কোনো গুরুত্বপূর্ণ টপিক বাদ পড়লে অনলাইনের মাধ্যমে সেই ঘাটতি পূরণ করা হবে।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপ্রসিকিউশন বলেছে গ্রেপ্তার, আমরা বলি আত্মসমর্পণ: আসামিপক্ষের আইনজীবী
    Next Article বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আইন উপদেষ্টা

    Related Posts

    প্রতারণা ও জালিয়াতির মামলায় কারাগারে সময় টিভির সাবেক এমডি জোবায়ের

    জুন ১৮, ২০২৬

    সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

    জুন ১৮, ২০২৬

    ২০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

    জুন ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

    আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

    প্রতারণা ও জালিয়াতির মামলায় কারাগারে সময় টিভির সাবেক এমডি জোবায়ের

    সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬