Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    এক বছরে বড় ধস ব্যাংক খাতে: নিট লোকসান ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

    জুন ১৮, ২০২৬

    ইকরার মৃত্যু মামলা: আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

    জুন ১৮, ২০২৬

    শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের

    জুন ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
    আইন ও বিচার

    শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২২, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আওয়ামী লীগের শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুন এবং জুলাই-আগস্টে
    সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় পলাতক আসামিদের হাজিরের জন্য
    পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ
    ট্রাইব্যুনাল।

    বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান
    বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক
    প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো.
    শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম
    চৌধুরী।

    ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক
    উচ্চপদস্থ সাবেক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্ব পলাতক আছেন। তাদের
    আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

    একই সঙ্গে গুমের দুটি মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২০ নভেম্বর দিন
    ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

    এর আগে সকাল ৮টার পর তিন মামলায় আনুষ্ঠানিক অভিযোগের ওপর শুনানি হয়।
    প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, টিএফআই-জেআইসি সেলে গুম-নির্যাতনের মাধ্যমে
    সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দুটি মামলার একটিতে সাবেক র‌্যাব ও সেনা
    কর্মকর্তারা আসামি, অন্যটিতে আওয়ামী লীগের শাসনামলে গুম-খুনের অভিযোগে
    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা
    আসামি করা হয়েছে।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবাংলাদেশ ব্যাংকের প্রকৃত স্বাধীনতায় প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা: পিআরআই
    Next Article ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

    Related Posts

    ইকরার মৃত্যু মামলা: আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

    জুন ১৮, ২০২৬

    ‘বগলদাবা’ বিরোধী দল হবে না জামায়াত: শফিকুর রহমান

    জুন ১৬, ২০২৬

    ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি মির্জা ফখরুল

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    এক বছরে বড় ধস ব্যাংক খাতে: নিট লোকসান ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

    ইকরার মৃত্যু মামলা: আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

    শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের

    ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬