Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গরমে নাজেহাল রাজধানীবাসী, কবে কমবে তাপমাত্রা জানাল আবহাওয়া অফিস
    জাতীয়

    গরমে নাজেহাল রাজধানীবাসী, কবে কমবে তাপমাত্রা জানাল আবহাওয়া অফিস

    By ম্যাংগো টিভিঅক্টোবর ১৯, ২০২৫1 Min Read
    সংগৃহীত ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে তীব্র গরমে নাজেহাল মানুষ। কয়েকদিন ধরে বৃষ্টিহীন আকাশ, প্রখর রোদ আর শুষ্ক আবহাওয়া রাজধানীবাসীর অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছে। আজও আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।

    শনিবার (১৮ অক্টোবর) ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা গত কয়েকদিনের তুলনায় সামান্য বেশি। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সিলেটে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান তাপমাত্রা ও গরমের এই প্রবণতা আরও এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে। তবে সাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে, যা নিম্নচাপে পরিণত হলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কিছুটা কমতে পারে।

    আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বর্তমানে বৃষ্টি নেই, আবার সাগরে লঘুচাপের প্রভাবও আছে—এই দুই কারণে তাপমাত্রা বেড়েছে। অন্তত আগামী শুক্র বা শনিবারের আগে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।

    চলতি অক্টোবরের শুরুতে নিম্নচাপজনিত বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে গুমোট আবহাওয়া কিছুটা স্বস্তি এনে দিয়েছিল। তবে গত পাঁচ-ছয় দিন ধরে বৃষ্টি প্রায় নেই বললেই চলে। আবহাওয়া অধিদপ্তরের ৫১টি স্টেশনের মধ্যে গতকাল মাত্র চারটি স্টেশনে বৃষ্টি হয়েছে, এর মধ্যে সর্বাধিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে।

    আজও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, ফলে রাজধানীসহ অধিকাংশ অঞ্চলে গরমের দাপট অব্যাহত থাকতে পারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিজিএমইএ সভাপতি
    Next Article বিতর্কিত কেউ নির্বাচনী দায়িত্বে থাকবে না: ইসি আনোয়ারুল ইসলাম

    Related Posts

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    মার্চ ১৭, ২০২৬

    বিডিজেএ’র নতুন নেতৃত্বে মাহবুব সৈকত ও সানবির রুপল

    মার্চ ১৭, ২০২৬

    ফাঁকা ঢাকায় ২৪ ঘণ্টা তৎপর থাকবে র‍্যাব

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫