Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

    আগস্ট ৭, ২০২৬

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    আগস্ট ৭, ২০২৬

    সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

    আগস্ট ৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আট মাসে ১.৮৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেল বাংলাদেশ
    বিজনেস

    আট মাসে ১.৮৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেল বাংলাদেশ

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ১৭, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ২০২৫ সালের প্রথম আট মাসে দেশি ও বিদেশি উদ্যোক্তাদের কাছ থেকে প্রায় ১.৮৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশের বিভিন্ন বিনিয়োগ উন্নয়ন সংস্থা। প্রায় ৩ হাজার ৫০০ প্রতিষ্ঠান এসব প্রস্তাব জমা দিয়েছে, যা এখন বাস্তব বিনিয়োগে রূপ দিতে কাজ করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

    বিডার পাশাপাশি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এও উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ প্রস্তাব জমা পড়েছে।

    বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি জানিয়েছেন, মোট বিনিয়োগ প্রস্তাবের মধ্যে প্রায় ৬৫ কোটি ডলার বিদেশি প্রতিষ্ঠানগুলোর এবং বাকি অংশ দেশীয় উদ্যোক্তাদের কাছ থেকে এসেছে।
    তার ভাষায়, “শুধু বিডাই প্রায় ১০০ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে, আর বেপজা পেয়েছে ৫০ কোটি ডলার।”

    বিনিয়োগ প্রস্তাব বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে অ্যাডভান্সড টেকনিক্যাল টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস ও অ্যাগ্রো-প্রসেসিং খাতে। এছাড়া তথ্যপ্রযুক্তি (আইটি), মেডিকেল ডিভাইস এবং অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) খাতেও বিনিয়োগ প্রস্তাব এসেছে।

    দেশভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে চীন থেকে, যা মোট বিনিয়োগ প্রস্তাবের প্রায় ২০ শতাংশ। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়া।

    নাহিয়ান রহমান রোচি বলেন, আমরা বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং বিনিয়োগে যে প্রতিবন্ধকতা আসে, তা দ্রুত সমাধান করছি। একই সঙ্গে যারা ইতোমধ্যে বিনিয়োগ করেছেন, তাদের সমস্যাগুলোকেও অগ্রাধিকার দিচ্ছি। কারণ, বর্তমান বিনিয়োগকারীরা সন্তুষ্ট না থাকলে নতুন বিনিয়োগ আসবে না।

    বিডা ইতোমধ্যে বিভিন্ন অভ্যন্তরীণ সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট প্রক্রিয়া সহজীকরণ এবং দেশের সব বিনিয়োগ উন্নয়ন সংস্থার তথ্য ও সেবা একত্রে প্রদানের জন্য ‘বাংলাবিজ’ (BanglaBiz) প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।
    এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো’ সিস্টেম আংশিকভাবে চালু করেছে, যা বিনিয়োগ অনুমোদন প্রক্রিয়াকে দ্রুততর করছে।

    রোচি জানান, ‘গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বিনিয়োগকারীদের সবচেয়ে বড় চাহিদা। আমরা এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছি। সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের ফলে আগামী বছরের শুরুতেই উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে।’

    সরকার ইতোমধ্যে ফ্রি ট্রেড জোন সম্প্রসারণে কাজ করছে এবং আংশিক রপ্তানিকারকদের জন্য ব্যাংক গ্যারান্টির বিপরীতে সাময়িক শুল্কমুক্ত বন্ড সুবিধা প্রদানের উদ্যোগ নিয়েছে, যাতে রপ্তানি আয়ের বৈচিত্র্য বৃদ্ধি পায়।

    বিশ্লেষকরা মনে করেন, বিনিয়োগবান্ধব সংস্কার, প্রযুক্তি ব্যবহারে অগ্রগতি ও সরকারি প্রণোদনা অব্যাহত থাকলে আগামী এক-দুই বছরের মধ্যেই এই প্রস্তাবিত বিনিয়োগের বড় অংশ বাস্তব রূপ নিতে পারে। এতে বাংলাদেশের শিল্প ও কর্মসংস্থান খাত নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঅনলাইন শিক্ষার ব্যবহার বেড়েছে বহুগুণ, জানুন জনপ্রিয় ৭ শিক্ষাবিষয়ক প্ল্যাটফর্ম সম্পর্কে
    Next Article জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি থাকলে ভালো লাগত : আসিফ নজরুল

    Related Posts

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    আগস্ট ৭, ২০২৬

    জ্বালানি সংকট: ৮ কার্গো এলএনজি ও ৫ হাজার টন এলপিজি কিনছে সরকার

    আগস্ট ৬, ২০২৬

    গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ভারতের সহায়তা চাইল বাংলাদেশ

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

    সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬