Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    হাসিনার আমলে ‘অমানবিক রাষ্ট্র’ প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর

    আগস্ট ৮, ২০২৬

    পরিবর্তন কোনো একদিনের ঘটনা নয়, এটি প্রতিদিনের অভ্যাসের ফল

    আগস্ট ৮, ২০২৬

    প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই

    আগস্ট ৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 9
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » তহবিল সংকটে কঙ্গো মিশন থেকে ফিরছে বাংলাদেশ পুলিশের কনটিনজেন্ট
    জাতীয়

    তহবিল সংকটে কঙ্গো মিশন থেকে ফিরছে বাংলাদেশ পুলিশের কনটিনজেন্ট

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ১৫, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বাজেট ঘাটতির কারণে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে বাংলাদেশ পুলিশের একটি কনটিনজেন্ট দেশে ফিরছে। এতে দীর্ঘদিনের সফল শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশের পুলিশের অংশগ্রহণে সাময়িক বিরতি ঘটছে। । জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বাজেট স্বল্পতার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র বলছে। আগামী ২০ অক্টোবরের মধ্যে তাদের প্রত্যাবর্তনের কথা রয়েছে।

    পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ইউএন অপারেশন) আব্দুল্লাহ আল মামুন বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমরা সবসময় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। বাজেট ঘাটতির কারণে একটি কনটিনজেন্টকে ফেরত আসতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও কঙ্গো বা অন্য কোনো মিশনে আমাদের সদস্যদের পাঠানো হতে পারে।

    ৭৫ নারী পুলিশসহ ১৮০ সদস্যের এই কনটিনজেন্ট গত ২৬ আগস্ট কঙ্গো পৌঁছায় এবং ১০ সেপ্টেম্বর থেকে কিংশাসায় কার্যক্রম শুরু করে। বুধবার থেকে তাদের অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে। ২০০৫ সাল থেকে ধারাবাহিকভাবে কঙ্গো মিশনে দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ পুলিশের কনটিনজেন্ট।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, কঙ্গো ছাড়া বর্তমানে বাংলাদেশ পুলিশের আর কোনো কনটিনজেন্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নেই। কঙ্গো মিশনে ক্যামেরুন, সেনেগাল ও মিশরের মতো দেশের কনটিনজেন্ট আংশিকভাবে কমানো হলেও বাংলাদেশের পুরো ইউনিট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    আরেকটি সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অধিকাংশ সদস্য দেশে ফিরবেন, তবে কিছু সদস্য প্রশাসনিক ও লজিস্টিক কার্যক্রম সম্পন্ন করতে সেখানে কিছুদিন অবস্থান করবেন।

    সম্প্রতি রয়টার্স ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ সংকটের কারণে জাতিসংঘ আগামী কয়েক মাসে নয়টি মিশন থেকে অন্তত ২৫ শতাংশ শান্তিরক্ষী কমানোর পরিকল্পনা করেছে। এতে প্রায় ১৩ থেকে ১৪ হাজার সৈন্য ও পুলিশ সদস্য প্রভাবিত হবেন।

    জাতিসংঘের শান্তিরক্ষা তহবিলে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় দাতা দেশ, যারা মোট বাজেটের প্রায় ২৬ শতাংশ বহন করে। এরপর রয়েছে চীন, যাদের অবদান প্রায় ২৪ শতাংশ।

    ১৯৮৯ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যুক্ত বাংলাদেশ পুলিশ এ পর্যন্ত ২৬টি মিশনে দায়িত্ব পালন করেছে। বিশ্বজুড়ে দায়িত্ব পালন শেষে দেশে ফিরেছেন ২১ হাজারেরও বেশি পুলিশ সদস্য। দায়িত্ব পালনকালে ২৪ জন সাহসী সদস্য জীবন উৎসর্গ করেছেন।

    বাংলাদেশ বর্তমানে শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে। প্রথমে নেপাল, দ্বিতীয় স্থানে রুয়ান্ডা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কোনো কম্প্রোমাইজ করা হবে না: প্রধান উপদেষ্টা
    Next Article বগুড়ার রাজনীতিতে প্রার্থী নিয়ে জল্পনা, বিএনপি তালিকা ঘিরে তোলপাড়

    Related Posts

    হাসিনার আমলে ‘অমানবিক রাষ্ট্র’ প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর

    আগস্ট ৮, ২০২৬

    প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই

    আগস্ট ৮, ২০২৬

    এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    আগস্ট ৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    হাসিনার আমলে ‘অমানবিক রাষ্ট্র’ প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর

    পরিবর্তন কোনো একদিনের ঘটনা নয়, এটি প্রতিদিনের অভ্যাসের ফল

    প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই

    ডিএসইতে উৎপাদন বন্ধ কোম্পানি বেড়ে ৩৫

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬