Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    হাসিনার আমলে ‘অমানবিক রাষ্ট্র’ প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর

    আগস্ট ৮, ২০২৬

    পরিবর্তন কোনো একদিনের ঘটনা নয়, এটি প্রতিদিনের অভ্যাসের ফল

    আগস্ট ৮, ২০২৬

    প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই

    আগস্ট ৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 9
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » রাজধানীতে ঝটিকা মিছিল: আ.লীগ ও অঙ্গসংগঠনের আরও ৮ জন গ্রেপ্তার
    অপরাধ

    রাজধানীতে ঝটিকা মিছিল: আ.লীগ ও অঙ্গসংগঠনের আরও ৮ জন গ্রেপ্তার

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ১৫, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীতে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও আটজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    বুধবার (১৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

    গ্রেপ্তারকৃতরা হলেন-ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিমানবন্দর থানা ঝটিকা মিছিল সংগঠক ও তেজগাঁও কলেজের সাবেক ছাত্রলীগ নেতা মো. জাহাঙ্গীর কবির (৫৪), সিরাজগঞ্জের উল্লাপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু সাঈদ স্বপন (৪৭), কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. মকবুল হোসেন (৫৮), ঢাকা মহানগর ১৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান বাবু (৬৪), ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ১৮ নম্বর ওয়ার্ডের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. মনির হোসেন (৪৮), নোয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. রাহাদ চৌধুরী (২৫), বামনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার (৬০), এবং তুরাগ থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো. রাজীব (৩৬)।

    ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উত্তরা বিভাগের একটি দল বিমানবন্দর থানার সিভিল অ্যাভিয়েশন এলাকায় অভিযান চালিয়ে মো. জাহাঙ্গীর কবিরকে গ্রেফতার করে। একই দিনে কলাবাগানের গ্রীন রোডের সমরিতা হাসপাতালের সামনে থেকে আবু সাঈদ স্বপনকে গ্রেফতার করে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ।

    এরপর রাতে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং ব্লক–সি এলাকা থেকে মো. মকবুল হোসেনকে, পল্লবী এলাকা থেকে আতিকুর রহমান বাবুকে, গুলশানের নদ্দা এলাকা থেকে মনির হোসেনকে, শাহ আলী এলাকা থেকে রাহাদ চৌধুরীকে, আর বেইলি রোড এলাকা থেকে গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার ও মো. রাজীবকে গ্রেফতার করা হয়।

    ডিবি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঅক্টোবরেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট প্রকাশ : ধর্ম উপদেষ্টা
    Next Article নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কোনো কম্প্রোমাইজ করা হবে না: প্রধান উপদেষ্টা

    Related Posts

    জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম

    আগস্ট ৮, ২০২৬

    কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

    আগস্ট ৮, ২০২৬

    কূটনৈতিক ব্যর্থতায় অস্থিতিশীলতার সুযোগ পাচ্ছে শেখ হাসিনা: আসিফ মাহমুদ

    আগস্ট ৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    হাসিনার আমলে ‘অমানবিক রাষ্ট্র’ প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর

    পরিবর্তন কোনো একদিনের ঘটনা নয়, এটি প্রতিদিনের অভ্যাসের ফল

    প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই

    ডিএসইতে উৎপাদন বন্ধ কোম্পানি বেড়ে ৩৫

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬