Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পলাতক ৮৭ পুলিশ কর্মকর্তা: ইন্টারপোলের রেড নোটিশেও মিলছে না সাড়া
    আইন ও বিচার

    পলাতক ৮৭ পুলিশ কর্মকর্তা: ইন্টারপোলের রেড নোটিশেও মিলছে না সাড়া

    By ম্যাংগো টিভিঅক্টোবর ১২, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন ডিআইজি, এসপিসহ বিভিন্ন পর্যায়ের মোট ৮৭ পুলিশ কর্মকর্তা। তারা সবাই বিগত সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তবে রেড নোটিশের আবেদন করলেও ইন্টারপোল এখনও সাড়া দেয়নি বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

    ২০২৪ সালের ৫ আগস্টের আগে-পরে ছাত্র ও সাধারণ জনগণের ওপর গুলি চালানো এবং গুলির নির্দেশদাতাদের আইনের আওতায় আনার দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। এরই মধ্যে অভিযুক্ত কর্মকর্তাদের অনেকেই বিদেশে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

    সদর দপ্তরের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি শহরে সাবেক ডিআইজি হারুন অর রশিদের অবস্থানের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান রয়েছেন যুক্তরাজ্যে, আর প্রলয় কুমার জোয়ারদার ও সৈয়দ নুরুল ইসলাম ভারতে অবস্থান করছেন।

    দেশে তাদের বিরুদ্ধে গণহত্যাসহ একাধিক মামলার পরিপ্রেক্ষিতে রেড নোটিশ জারির আবেদন করা হলেও ইন্টারপোলের পক্ষ থেকে এখনো কোনো সাড়া মেলেনি।

    এ বিষয়ে পুলিশের এআইজি শাহাদাত হোসাইন বলেন, ‘তারা যেসব দেশে অবস্থান করছেন, সেখানে হয়তো এসব অপরাধ আইনি দৃষ্টিতে অপরাধ হিসেবে গণ্য হয় না। কেউ কেউ রাজনৈতিক আশ্রয়ও পেয়ে থাকতে পারেন। মানবাধিকার ও আইনি প্রক্রিয়ার কারণে ইন্টারপোল অনেক সময় রেড নোটিশ জারি করে না। ফলে বিদেশে অবস্থানরত আসামিদের দেশে ফেরানো রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।’

    সরকারি চাকরির বিধি অনুযায়ী, কর্মস্থল ত্যাগ বা আত্মগোপন করা শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সোহেল রানা। তিনি বলেন, ‘অভিযুক্ত কর্মকর্তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। এজন্য রাজনৈতিক সদিচ্ছা ও কূটনৈতিক উদ্যোগ জরুরি।’

    প্রসঙ্গত, গত ৭ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিআইজি থেকে পরিদর্শক পর্যায়ের ৪০ কর্মকর্তার পদক প্রত্যাহারসহ বিভাগীয় ব্যবস্থা নেয়। পাশাপাশি বিতর্কিত ভূমিকার কারণে আরও ৫৫ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article‘নেসকো’র কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সারজিসের, কিন্তু কেন?
    Next Article সাউন্ড গ্রেনেড-জলকামান-লাঠিচার্জে ছত্রভঙ্গ জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকরা

    Related Posts

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    মার্চ ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫