Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » রেমিট্যান্সে কর আরোপের প্রস্তাব আইএমএফের, বাংলাদেশ বলছে ‘না’
    জাতীয়

    রেমিট্যান্সে কর আরোপের প্রস্তাব আইএমএফের, বাংলাদেশ বলছে ‘না’

    By ম্যাংগো টিভিঅক্টোবর ৭, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর কর আরোপের বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রস্তাব নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে বাংলাদেশ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, বিষয়টি পর্যালোচনায় থাকলেও এখনই এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা নেই।

    রাজস্ব বোর্ডের এক দায়িত্বশীল সূত্র জানায়, রেমিট্যান্সে কর আরোপ করলে এর অর্থনৈতিক ও সামাজিক প্রভাব কী হতে পারে, তা বিবেচনা করা হচ্ছে।

    অর্থনীতির সংকটকালেও প্রবাসী আয় বেড়ে যাওয়াকে বড় ইতিবাচক দিক হিসেবে দেখছে সরকার। বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে নেওয়া নানা উদ্যোগে গত অর্থবছরে প্রবাসী আয়ে রেকর্ড প্রবাহ দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের তুলনায় ২৬.৮০ শতাংশ বেশি।

    তবে সাম্প্রতিক সময়ে আইএমএফের ঋণের কিস্তি ছাড়ের শর্ত হিসেবে রেমিট্যান্সে কর আরোপের সুপারিশ উঠে আসে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন প্রবাসীরা এবং অর্থনীতিবিদদের একটি অংশও বিষয়টিকে “বিপরীতমুখী প্রভাব ফেলতে পারে” বলে মনে করছেন।

    এ বিষয়ে এনবিআরের করনীতি সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, ‘আইএমএফের রেমিট্যান্সে কর আরোপের প্রস্তাব গ্রহণ করার কোনো ইচ্ছা আমাদের নেই। তারা অনেক কিছুই প্রস্তাব করে, কিন্তু আমাদের অর্থনৈতিক বাস্তবতায় সবকিছু গ্রহণযোগ্য নয়। জাতীয় স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

    বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, প্রবাসী আয়ে কর আরোপ করা হলে উৎসাহ হারাতে পারেন প্রবাসীরা, ফলে রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

    তারা আরও বলেন, সরকারের প্রণোদনা, ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর সুবিধা ও কাগজপত্রের শিথিলতা-এসব পদক্ষেপের কারণে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা তৈরি হয়েছে। এই সময়ে কর আরোপের পদক্ষেপ ‘হিতে বিপরীত’ হতে পারে।

    সরকারি সংস্থাগুলোর সর্বশেষ অবস্থান অনুযায়ী, আইএমএফ যাই পরামর্শ দিক না কেন, আপাতত রেমিট্যান্সে কর আরোপের পথে হাঁটছে না বাংলাদেশ।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনিয়োগ দেবে আড়ং, থাকছে অন্যান্য সুবিধা
    Next Article নির্বাচনে কোনো কর্মকর্তা দলীয় আচরণ করলে কঠোর ব্যবস্থা: সিইসি

    Related Posts

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬