Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দুর্গাপূজায় ড. ইউনূসকে ‘অসুর’ বানিয়ে ভারত নিম্নরুচির পরিচয় দিয়েছে: রিজভী
    রাজনীতি

    দুর্গাপূজায় ড. ইউনূসকে ‘অসুর’ বানিয়ে ভারত নিম্নরুচির পরিচয় দিয়েছে: রিজভী

    By ম্যাংগো টিভিঅক্টোবর ৪, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুর্গাপূজার সময়ে ড. মুহাম্মদ ইউনূসের মুখাকৃতি ব্যবহার করে ‘অসুর’ বানানো ভারতের নিম্নরুচির পরিচয় দিয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে জিয়া উদ্যানে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-অ্যাব এর নবগঠিত কমিটির নেতাদের পক্ষ থেকে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

    রিজভী বলেন, ‘ভারতে ড. ইউনূসসহ আরও কয়েকজন বিশ্বনেতার মূর্তি অত্যন্ত নিম্নরুচির পরিচয় বহন করছে। আমরা এটি কল্পনাও করতে পারি না যে, যেসব দেশে শিল্পকলার এত চর্চা হয়, সেখানে এমন অপসংস্কৃতির পরিচয় তৈরি হচ্ছে।’

    তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ়ভাবে টিকে আছে। হিন্দু-মুসলমান সবাই একত্রিতভাবে দুর্গাপূজা উদযাপন করেছে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মাদরাসার ছাত্ররা পূজামণ্ডপ পাহারা দিয়েছে, যা বাংলাদেশের ঐতিহ্য ও সম্প্রীতির পরিচায়ক।

    রিজভী অভিযোগ করেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একটি ইসলামপন্থি রাজনৈতিক দলের লোকজন বসানো হচ্ছে। এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে প্রভাবিত করবে। জনগণ ও আমরা প্রত্যক্ষ করছি।’ তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে, যাতে নির্বাচন সুষ্ঠু হয় এবং কোনো রাজনৈতিক দলের প্রভাব প্রতিপন্ন না হয়।

    রিজভী ফেসবুক ও গণমাধ্যমে বলেন, যে সময় পেয়েছেন, এই সময়ের মধ্যে জনগণ ভোট দিতে প্রস্তুত। নতুন কোনো ইস্যু তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা কারোও ফল হবে না।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি: আমিরাতের জ্যোতির্বিদরা
    Next Article পিআর মানে স্থায়ী অস্থিরতা, আওয়ামী লীগের হাতেই বাতাস: সালাহউদ্দিন

    Related Posts

    ‘বগলদাবা’ বিরোধী দল হবে না জামায়াত: শফিকুর রহমান

    জুন ১৬, ২০২৬

    ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি মির্জা ফখরুল

    জুন ১৫, ২০২৬

    অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি রপ্তানির সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধি শিথিল করল বাংলাদেশ ব্যাংক

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬