Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পাবনার ঈশ্বরদীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
    সারাদেশ

    পাবনার ঈশ্বরদীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পাবনার ঈশ্বরদীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে পাবনা-ঈশ্বরদী সড়কের অরনকোলা হারুখালী মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ট্রাকচালকের নাম সবুজ মিয়া (৩৫)। তিনি পাবনা সদরের মালিগাছা ইউনিয়নের বড় মাটিয়া গ্রামের খোকন প্রামাণিকের ছেলে।

    আহতরা হলেন ফরিদপুরের বাবু মিয়া (৩০), চুকাই এলাকার নাজমুল হক (৩০) এবং মুন্সীগঞ্জের গজারিয়ার আশরাফুল (৩৫)।

    ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম জানান, সংঘর্ষে দুটি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। চালকসহ কয়েকজন ভেতরে আটকা পড়লে উদ্ধার অভিযান চালানো হয়। ঘটনাস্থলেই ট্রাকচালক সবুজ মিয়া মারা যান। তাঁর মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত তিনজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনায় জড়িত দুই ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    ম্যাংগোটিভি/ আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleগাজা ফ্লোটিলায় ইসরায়েলি হামলা, বিশ্বজুড়ে নিন্দার ঝড়
    Next Article ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন যথাসময়ে’

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫