Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গাজাগামী ত্রাণবহর থেকে গ্রেটা থুনবার্গসহ কয়েকজন অধিকারকর্মী আটক
    Uncategorized

    গাজাগামী ত্রাণবহর থেকে গ্রেটা থুনবার্গসহ কয়েকজন অধিকারকর্মী আটক

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ফিলিস্তিনের গাজায় মানবিক ত্রাণ নিয়ে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’তে হস্তক্ষেপ করেছে ইসরায়েলি সেনারা। বুধবার রাতে ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে অন্তত ছয়টি নৌযানে প্রবেশ করে তারা। এ সময় সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গসহ একাধিক অধিকারকর্মীকে আটক করা হয়।

    ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ফ্লোটিলার কয়েকটি নৌযানকে “হামাস-সংশ্লিষ্ট” দাবি করে আটক করা হয়েছে। তবে তেল আবিব এখনো এ বিষয়ে কোনো প্রমাণ প্রকাশ করেনি।

    অন্যদিকে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ জানিয়েছে, তারা আন্তর্জাতিক জলসীমায় আইনসঙ্গতভাবে চলাচল করছিল। ইসরায়েলি হস্তক্ষেপকে তারা “অপহরণ” আখ্যা দিয়ে বলেছে, “আমরা কোনো আইন ভাঙিনি। বরং অবৈধ হলো ইসরায়েলের গাজা অবরোধ ও জাতিগত নিধন।”

    ৫০০ জনের বেশি আন্তর্জাতিক অংশগ্রহণকারী
    এই ত্রাণবহরে ৪০টিরও বেশি নৌযান ও অন্তত ৫০০ আন্তর্জাতিক অংশগ্রহণকারী রয়েছেন। তাঁদের মধ্যে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য, চিকিৎসক, আইনজীবী ও সাংবাদিকও আছেন। স্পেন থেকে যাত্রা শুরু করা ফ্লোটিলায় পরবর্তীতে তিউনিসিয়া, ইতালি ও গ্রিস থেকেও নৌযান যুক্ত হয়।

    এর আগেও গত জুন ও জুলাইয়ে গাজাগামী দুটি ত্রাণবাহী নৌযান আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়েছিল ইসরায়েল। এর একটিতেও গ্রেটা থুনবার্গ ছিলেন। তখনও আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনার মুখে পড়ে ইসরায়েল।

    গাজায় মানবিক বিপর্যয়
    জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, গাজায় অবরোধ ও হামলায় এখন পর্যন্ত প্রায় ৬৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। অঞ্চলটিতে চলছে তীব্র খাদ্য সংকট ও মানবিক বিপর্যয়। সূত্র: রয়টার্স, আল-জাজিরা

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা এখন শাহরুখ খান
    Next Article ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে

    Related Posts

    ইরানকে ‘অবিলম্বে’ হামলা থামাতে বললো ১২ মুসলিম দেশ

    মার্চ ১৯, ২০২৬

    ‘কঠিন প্রতিশোধ’: সৌদি-কাতার-আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫