Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    মার্চ ১৮, ২০২৬

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    মার্চ ১৮, ২০২৬

    প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা
    জাতীয়

    রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

    By ম্যাংগো টিভিঅক্টোবর ১, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রাজনৈতিক দুষ্টচক্রের দখলে রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এই দুষ্টচক্রের দখলমুক্ত করতে নতুন নীতিমালা ও নিয়মাবলী করছে। এতে শিগগির সমাজসেবী ও শিক্ষানুরাগীরা শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে আবার নিঃস্বার্থভাবে অবদান রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।

    বুধবার (১ অক্টোবর) দুপুরে ঢাকা আলিয়া মাদরাসার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    শিক্ষা উপদেষ্টা বলেন, অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সমাজের ধনী ও সমাজসেবী ব্যক্তিদের বড় ভূমিকা ছিল। এলাকাবাসী মিলে স্কুল-কলেজের উন্নয়নে কাজ করতেন। কিন্তু পরবর্তীতে রাজনীতির দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দখল করে নেওয়ায় সমাজসেবীরা নিরুৎসাহিত হয়েছেন। ফলে শিক্ষার উন্নয়নকাজ থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন, এবং দায়িত্ব মূলত সরকারের কাঁধে পড়ে গেছে।

    অধ্যাপক আবরার আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করা সাফল্যপ্রাপ্ত শিক্ষার্থীরাও অ্যালামনাই হিসেবে এগিয়ে আসতে পারতেন। কিন্তু রাজনৈতিক দখলের কারণে তারা নিজেদের গুটিয়ে নিয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠান এখন অনেক ক্ষেত্রে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্যক্তিগত নিয়ন্ত্রণে চলে গেছে।

    তিনি যোগ করেন, ‘সেজন্য আমরা নতুন নীতিমালা ও নিয়ম করছি, যাতে প্রকৃত সমাজসেবী ও শিক্ষানুরাগীরা আবার শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে এগিয়ে আসতে পারেন। আশা করি, খুব শিগগিরই এর ফল আমরা দেখতে পাব।’

    ম্যাংগোটিভি/ আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleমার্কিন নাগরিকের সঙ্গে প্রতারণা ও মানিলন্ডারিং, ৬ জনের নামে মামলা
    Next Article বিএনপি বিশ্বাস করে-ধর্ম যার যার, রাষ্ট্র সবার: তারেক রহমান

    Related Posts

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    মার্চ ১৮, ২০২৬

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    মার্চ ১৮, ২০২৬

    প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫