Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, May 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নন-লাইফ বিমা খাতে ডামি এজেন্ট কেলেঙ্কারি, কোটি কোটি টাকা আত্মসাত
    বিজনেস

    নন-লাইফ বিমা খাতে ডামি এজেন্ট কেলেঙ্কারি, কোটি কোটি টাকা আত্মসাত

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ৩০, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নন-লাইফ বিমা খাতে বড় ধরনের অনিয়মের তথ্য মিলেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিবেদনে। এতে দেখা গেছে, বিভিন্ন কোম্পানির শীর্ষ কর্মকর্তারা পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের ‘ডামি এজেন্ট’ বানিয়ে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন।

    প্রতিবেদনের ভিত্তিতে অর্থ মন্ত্রণালয় ও বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে আইডিআরএ’র বিশেষ অডিটেও একই ধরনের অনিয়ম ধরা পড়ে।

    বিশেষভাবে প্যারামাউন্ট ইনস্যুরেন্সের অনিয়ম উল্লেখ করা হয়েছে। কোম্পানিটি নয়জন নারীকে এজেন্ট দেখালেও তাঁরা ছিলেন নিস্ক্রিয় বা ডামি এজেন্ট। কোম্পানির দুই কর্মকর্তা তাঁদের সঙ্গে মিলে প্রায় ৬৮ লাখ ১৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন। তদন্তে জানা গেছে, ওই নারীদের স্বামীরা আবার কোম্পানির বিভিন্ন শাখায় কর্মরত ছিলেন।

    নিয়ম ভঙ্গ ও বেআইনি কমিশন
    বিমা এজেন্ট নিয়োগবিধি ২০২১ অনুযায়ী কোনো কর্মকর্তা একসঙ্গে বেতন ও কমিশন নিতে পারেন না। কিন্তু বাস্তবে অনেক অ-জীবন বিমা কোম্পানি এজেন্টদের নামে ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বেআইনি কমিশন দেয়। কাগজে-কলমে দেখানো হয় সর্বোচ্চ ১৫ শতাংশ। বাকি টাকা চলে যায় ডামি অ্যাকাউন্টে। এতে কোম্পানির আর্থিক ভিত্তি দুর্বল হচ্ছে এবং প্রভাবশালী কর্মকর্তা-কর্মচারীরা লাভবান হচ্ছেন।

    প্যারামাউন্ট ইনস্যুরেন্সের দাবি
    অভিযোগ প্রসঙ্গে প্যারামাউন্ট ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ ইয়াহিয়া বলেন, অভিযুক্ত এজেন্টদের সরিয়ে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, বর্তমানে কোম্পানিতে কোনো ডামি এজেন্ট নেই এবং আইডিআরএর সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তাঁর মতে, বিদ্যমান আইনে কর্মীদের আত্মীয়রা এজেন্ট হতে পারবে না—এমন কোনো নিষেধাজ্ঞা নেই, আর এই ফাঁকফোকরই কাজে লাগানো হয়েছে।

    আইডিআরএ জানিয়েছে, প্যারামাউন্টের অধিকাংশ অনিয়ম ঘটেছে ২০২১ সালের নতুন বিধি কার্যকর হওয়ার আগে। শুনানিতে কোম্পানিটিকে সতর্ক করা হয়েছে এবং নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

    খাতজুড়ে অনিয়ম
    খাতসংশ্লিষ্টদের মতে, শুধু প্যারামাউন্ট নয়, প্রায় সব নন-লাইফ বিমা কোম্পানিতেই একই ধরনের অনিয়ম চলছে। স্ত্রী বা স্বজনদের নামে কমিশনের টাকা তোলা হলেও তা কর রিটার্নে দেখানো হয় না। এতে কর ফাঁকি, মানি লন্ডারিং এবং দক্ষ এজেন্ট তৈরির প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

    এনএসআই সুপারিশ
    এনএসআই সুপারিশ করেছে, সব বিমা কোম্পানিতে ডামি এজেন্ট নিয়োগ বন্ধ করতে হবে, বেআইনি কমিশন দেওয়া যাবে না এবং নতুন করে সব এজেন্ট নিয়োগ খতিয়ে দেখতে হবে। একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ডামি এজেন্টদের নামে উত্তোলিত অর্থ করপত্রে দেখানো হয়েছে কি না, তা তদন্ত করতে বলা হয়েছে।

    বিমা খাতের অবস্থা
    বাংলাদেশে বর্তমানে ৮২টি বিমা কোম্পানি রয়েছে, এর মধ্যে ৪৬টি নন-লাইফ বিমা ব্যবসা করে। ৪৩টি কোম্পানি তালিকাভুক্ত শেয়ারবাজারে। দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবসায়িক ক্ষতির সময়ে এই খাত আর্থিক সুরক্ষা দিলেও অনিয়মের কারণে আস্থার সংকটে পড়ছে পুরো খাত।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদুর্গাপূজা উপলক্ষে চার দিন বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজার
    Next Article ফেব্রুয়ারির মধ্যেই পাচারের কিছু অর্থ ফেরত আসতে পারে: অর্থ উপদেষ্টা

    Related Posts

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫