Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’: জামায়াতের বিবৃতি

    মার্চ ২০, ২০২৬

    বিশ্বকাপ খেলবে ইরান, তবে যুক্তরাষ্ট্রে নয়

    মার্চ ২০, ২০২৬

    ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » খাগড়াছড়িতে অস্থিরতা প্রতিবেশী দেশের ইন্ধনে : স্বরাষ্ট্র উপদেষ্টা
    আইন ও বিচার

    খাগড়াছড়িতে অস্থিরতা প্রতিবেশী দেশের ইন্ধনে : স্বরাষ্ট্র উপদেষ্টা

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২৯, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচটি থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি মহল শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা না হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। এই মহলই খাগড়াছড়িতে অশান্তি সৃষ্টির পেছনে কাজ করছে। ‘ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে,’ জানান তিনি।

    তিনি আরও বলেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের উপর থেকে গুলি চালিয়েছে এবং এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসছে। এ সমস্যা প্রতিহত করতে সবার সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।

    দুর্গাপূজা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের বড় ধর্মীয় উৎসব শুরু হয়েছে। এই সময়ে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করে বা রাস্তা বন্ধ না করে। পূজা নির্বিঘ্নে আয়োজনে সবাইকে সহায়তা করতে হবে।’

    এ ছাড়া পাহাড়ে আটকেপড়া পর্যটকদের অধিকাংশকেই ফিরিয়ে আনা হয়েছে বলে জানান তিনি।

    অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ পুলিশের অতিরিক্ত আইজিপি, ডিআইজি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে স্মার্টফোন কেনার সুবিধা আনল টপপে
    Next Article নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ, আসবে ধাপে ধাপে’

    Related Posts

    ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’: জামায়াতের বিবৃতি

    মার্চ ২০, ২০২৬

    বিশ্বকাপ খেলবে ইরান, তবে যুক্তরাষ্ট্রে নয়

    মার্চ ২০, ২০২৬

    ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

    মার্চ ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’: জামায়াতের বিবৃতি

    বিশ্বকাপ খেলবে ইরান, তবে যুক্তরাষ্ট্রে নয়

    ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

    পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়, বেড়েছে যানবাহন পারাপার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫