Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » চাকরির জন্য আত্মীয়স্বজন-বন্ধুদের অনুরোধ করেন ৩৬ ভাগ বেকার: বিবিএস জরিপ
    জাতীয়

    চাকরির জন্য আত্মীয়স্বজন-বন্ধুদের অনুরোধ করেন ৩৬ ভাগ বেকার: বিবিএস জরিপ

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২৭, ২০২৫1 Min Read
    সংগৃহীত ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চাকরির জন্য আত্মীয়স্বজন ও বন্ধুদের দ্বারস্থ হচ্ছেন দেশের উল্লেখযোগ্য সংখ্যক তরুণ-তরুণী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সদ্য প্রকাশিত শ্রমশক্তি জরিপ ২০২৪-এ উঠে এসেছে, চাকরিপ্রত্যাশীদের মধ্যে প্রায় ৩৬ শতাংশ আত্মীয়-স্বজন বা বন্ধুদের মাধ্যমে চাকরি খোঁজেন। অর্থাৎ, প্রতি তিনজন বেকারের একজন মনে করেন চাকরি পাওয়ার সবচেয়ে বড় ভরসা হলো পরিচিতজনেরা।

    জরিপে বলা হয়েছে, সংবাদপত্রের বিজ্ঞাপনের মাধ্যমে চাকরি খোঁজেন প্রায় ২৬ শতাংশ বেকার। সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চাকরি চেয়েছেন প্রায় ১২ শতাংশ। এছাড়া ৯ শতাংশ বেকার সরাসরি আবেদন করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। বিজ্ঞাপন দেখে আবেদন করবেন কি না—তা ভেবে দেখেন সাড়ে ৫ শতাংশ চাকরিপ্রত্যাশী। অন্যদিকে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি চান প্রায় সাড়ে ৩ শতাংশ বেকার।

    বিবিএসের জরিপে চাকরি খোঁজার আরও নানা পদ্ধতির কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে-প্রফেশনাল নেটওয়ার্কে নিজের জীবনবৃত্তান্ত জমা রাখা, সরকারি কর্মসংস্থান কেন্দ্রে নিবন্ধন নেওয়া, বেসরকারি কর্মসংস্থান কেন্দ্রে নিবন্ধন নেওয়া, রাস্তায় দাঁড়িয়ে কাজ খোঁজা, ব্যবসা শুরু করতে আর্থিক সহায়তা চাওয়া, ব্যবসার জন্য জমি বা জায়গা চাওয়া, ব্যবসার লাইসেন্সের আবেদন করা।

    বিবিএসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বেকারেরা চাকরির জন্য যেকোনো উপায় খোঁজেন। তবে প্রথমেই তারা দ্বারস্থ হন আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের কাছে। তিনি বলেন, ‘বেকারেরা মনে করেন, পরিচিতজনেরা তাদের চাকরির সুযোগ করে দিতে পারবেন। মামা-আত্মীয় বা বন্ধুর কাছে চাকরির অনুরোধ করার প্রবণতা এ দেশে দীর্ঘকাল ধরে চলছে।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঐক্যবদ্ধ না হলে দেশে নতুন স্বৈরাচার আসবে: তারেক রহমান
    Next Article গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ গ্রেপ্তার

    Related Posts

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬