Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    জুন ২২, ২০২৬

    প্রতিশোধ নিলে কারও উপকার হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুন ২২, ২০২৬

    স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

    জুন ২২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 22
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ক্রেডিট কার্ডের টাকা উধাও: লেনদেনের সমস্যা সমাধান করলো এসসিবি
    বিজনেস

    ক্রেডিট কার্ডের টাকা উধাও: লেনদেনের সমস্যা সমাধান করলো এসসিবি

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২৭, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) বাংলাদেশ তাদের কিছু গ্রাহকের ক্রেডিট কার্ড থেকে অজানা ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) ব্যবহার করে সন্দেহজনক লেনদেনের অভিযোগ পাওয়ার পর গ্রাহকদের ক্ষতিপূরণ দিয়েছে।

    শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ব্যাংক জানিয়েছে, সেপ্টেম্বর মাসের শুরুতে কিছু গ্রাহক তাদের ক্রেডিট কার্ড থেকে অজানা লেনদেনের অভিযোগ করেন। এ বিষয়ে ব্যাংক দ্রুত পদক্ষেপ নেন এবং ক্ষতিগ্রস্ত কার্ডগুলোতে অর্থ ফেরত প্রদান করা হয়।

    এসসিবি বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় জানান, ‘গ্রাহকদের যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, এজন্য আমরা অর্থ ফেরত দিয়েছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পরবর্তী সময়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বিষয়টি নিষ্পত্তি করা হবে।’

    তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের একটি দল সংশ্লিষ্ট পক্ষের কার্যালয়ে গিয়ে প্রক্রিয়া ও সিস্টেম পর্যালোচনা করছে। এছাড়া বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থার কাছে প্রতিবেদনসহ উপস্থাপন করা হয়েছে।

    তদন্তে দেখা গেছে, ব্যাংকের নিজস্ব সিস্টেমে কোনো নিরাপত্তা ঘাটতি নেই। ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং পোর্টাল ও এসসি মোবাইল অ্যাপ সম্পূর্ণ নিরাপদ, সুরক্ষিত এবং এনক্রিপটেড চ্যানেল হিসেবে বিবেচিত। তবে গ্রাহকদের আরও সুরক্ষিত রাখতে ব্যাংক সাময়িকভাবে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) ‘অ্যাড মানি’ ফিচার বন্ধ রেখেছে।

    সূত্রের খবর অনুযায়ী, আগস্টের শেষ সপ্তাহে এসসিবি’র ৫৪ জন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে প্রায় ২৭ লাখ টাকা উধাও করা হয়েছিল প্রতারকদের দ্বারা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঢাকায় বছরের সবচেয়ে বড় সনি পণ্যের প্রদর্শনী
    Next Article গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নারীসহ ৪ নিহত

    Related Posts

    বাজেটের আয়কর কাঠামোতে বৈষম্য, কম আয়ের মানুষের ওপর বাড়ছে চাপ

    জুন ২১, ২০২৬

    কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৭ম এজিএম অনুষ্ঠিত, লভ্যাংশ অনুমোদন

    জুন ২১, ২০২৬

    ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে বিকল্প অর্থায়নের পরিকল্পনা সরকারের

    জুন ২১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    প্রতিশোধ নিলে কারও উপকার হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

    স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

    ডিএমপির দুই ডিসিকে বদলি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬